Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ব্যাঙ্কে কাজ দেওয়ার নাম করে প্রতারণা, অনলাইন জব সাইটের বিরুদ্ধে তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল একটি অনলাইন জব সাইটের বিরুদ্ধে। বর্ধমান শহরের বংপুরের এক ছাত্রের কাছ থেকে প্রসেসিং ফি বাবদ ৫৯০০০ টাকা নিয়ে ফেরত দেয়নি অনলাইন সংস্থাটি। মেলেনি চাকরিও। প্রতারণার অভি

ব্যাঙ্কে কাজ দেওয়ার নাম করে প্রতারণা, অনলাইন জব সাইটের বিরুদ্ধে তদন্তে পুলিশ

শেষ আপডেট: 22 October 2020 06:59

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল একটি অনলাইন জব সাইটের বিরুদ্ধে। বর্ধমান শহরের বংপুরের এক ছাত্রের কাছ থেকে প্রসেসিং ফি বাবদ ৫৯০০০ টাকা নিয়ে ফেরত দেয়নি অনলাইন সংস্থাটি। মেলেনি চাকরিও। প্রতারণার অভিযোগ এনে আপাতত পুলিশের দ্বারস্থ ওই ছাত্রের পরিবার। ব্যাঙ্কে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির জন্য জব সাইটে নাম নথিভুক্ত করেন ওই ছাত্র। রেজিস্ট্রেশনের জন্য তাঁর কাছ থেকে প্রাথমিকভাবে বেশ কিছু টাকা নেওয়া হয়। পরবর্তীকালে আবার প্রসেসিং ফি বাবদ ৫৯ হাজার টাকা নেওয়া হয় ওই ছাত্রের কাছ থেকে। কিন্তু মেলেনি চাকরি। কাজ পেতে দেরি হওয়ায় ওই ছাত্র রেজিস্ট্রেশন বাতিল করার জন্য অনুরোধ জানান। তাঁকে তাঁর প্রাপ্য টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেওয়া হয় জব সাইট থেকে। কিন্তু, তারপরও কাজ জোটেনি। টাকাও ফেরত পাননি তিনি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বর্ধমান থানায় ওই জব সাইটের বিরুদ্ধে লিখিতভাবে প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই ছাত্র ও তাঁর পরিবার। কেস রুজু করে তদন্তে নেমেছে থানা। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে, বর্ধমান থানার এক অফিসার বলেন, তদন্ত শুরু করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনে সাইবার ক্রাইম ব্রাঞ্চেরও সাহায্য নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বংপুর জেলেপাড়া মোড়ের বাসিন্দা অগ্নিভ চন্দ্র বলেন, ব্যাঙ্কে ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ পাওয়ার জন্য এ বছরের এপ্রিল মাসে তিনি একটি জব সাইটে আবেদন করেন। কিছুদিন পর সাইটের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দেখে রেজিস্ট্রেশনের জন্য তাঁকে ৭৫০ টাকা দিতে বলা হয়। তিনি তা দিয়ে দেন। কিছুদিন পর তাঁকে প্রসেসিং ফি বাবদ আরও ৫৯ হাজার টাকা চাওয়া হয়। একটি পেমেন্ট অ্যাপের মাধ্যমে তিনি সেই টাকা দিয়ে দেন। কাজ পেতে দেরি হওয়ায় তিনি রেজিস্ট্রেশন বাতিল করার জন্য বলেন। সাইটের তরফে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, টাকা বা কাজ, মেলেনি কোনটাই। অগত্যা পুলিশের দ্বারস্থ হন তাঁরা। তদন্তে নেমেছে পুলিশ। জেলায় একের পর এক প্রতারণার ঘটনা বাড়ায় উদ্বিগ্ন জেলা প্রশাসনও।

```