Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

নরেন্দ্রপুরে ব্যবসায়ী খুনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, সিবিআই তদন্তে চেয়ে হাইকোর্টে মামলা

দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ অগস্ট নরেন্দ্রপুর থানা থেকে আধ কিমি দূরে গুলি করে খুন করা হয়েছিল এক ব্যবসায়ীকে (Narendrapur murder)। অভিযোগ, নিহত ব্যবসায়ীর (Narendrapur murder) পরিবারের তরফে পুলিশকে খুনের সময়ের ঘটনার সিসিটিভি ফুটেজ জমা দেও

নরেন্দ্রপুরে ব্যবসায়ী খুনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, সিবিআই তদন্তে চেয়ে হাইকোর্টে মামলা

শেষ আপডেট: 18 September 2023 13:01

দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ অগস্ট নরেন্দ্রপুর থানা থেকে আধ কিমি দূরে গুলি করে খুন করা হয়েছিল এক ব্যবসায়ীকে (Narendrapur murder)।

অভিযোগ, নিহত ব্যবসায়ীর (Narendrapur murder) পরিবারের তরফে পুলিশকে খুনের সময়ের ঘটনার সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এবার সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে।

নিহত ব্যবসায়ীর নাম শাহিদ মণ্ডল (২৬)। দক্ষিণ ২৪ পরগনার  নরেন্দ্রপুরের কুমড়োখালির কুসুম্বা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। ১৫ অগস্ট রাত ১২টা ১৫ মিনিট নাগাদ কুমড়োখালি এলাকার এক আবাসনের গেটের সামনে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়।

পরিবারের অভিযোগ, খুনের ঘটনার এক মাস পরেও পুলিশ নিষ্ক্রিয়। বারুইপুর পুলিশ জেলার এসপি এবং নরেন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এদিন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন নিহত শাহিদের পরিবার। তাঁদের দাবি, রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করুক আদালত।

পরিবার সূত্রের খবর, নিহত যুবক শাহিদ মণ্ডল তাঁর বাবা শাহজাহান মণ্ডলের আলুর ব্যবসা দেখাশোনা করতেন। সারাদিন বাবার সঙ্গে গোডাউনের ব্যবসা সামলে বিকেলের পর টাকা আদায় করতে যেতেন। সেদিন রাতে বাড়ি ফেরার সময় গুলি করে তাঁকে খুন করা হয়।

আরও পড়ুন: 'এরা তো মহাপুরুষ! কবে জেরা করবেন?', সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির, নিয়োগ দুর্নীতিতে আরও বিধায়কের নাম


```