Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলেজে ভর্তিতে তোলা আদায়, মুখ্যমন্ত্রীর ধমক কি সত্যিই আই ওয়াশ!

দ্য ওয়াল ব্যুরো: কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতেই সামনে চলে আসে শাসক দলের ছাত্র সংগঠনের বল্গাহীন ‘তোলাবাজি’র ছবি। রাজ্য জুড়ে একের পর এক কলেজ থেকে অভিযোগ যেতেই নড়েচড়ে বসেন মুখ্যমন্ত্রীও। শনিবারই এই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি। ছাত্র ভর্তিতে

কলেজে ভর্তিতে তোলা আদায়, মুখ্যমন্ত্রীর ধমক কি সত্যিই আই ওয়াশ!

শেষ আপডেট: 1 July 2018 13:30

দ্য ওয়াল ব্যুরো: কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হতেই সামনে চলে আসে শাসক দলের ছাত্র সংগঠনের বল্গাহীন ‘তোলাবাজি’র ছবি। রাজ্য জুড়ে একের পর এক কলেজ থেকে অভিযোগ যেতেই নড়েচড়ে বসেন মুখ্যমন্ত্রীও। শনিবারই এই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি। ছাত্র ভর্তিতে টাকা নেওয়ার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন মমতা। কিন্তু রবিবারই বিরোধীরা প্রশ্ন তুলে দিলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ কি তাহলে আই ওয়াশ?’ এপিসি কলেজে ছাত্র ভর্তিতে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে টিএমসিপি নেতা সায়ন মুখোপাধ্যায় এবং জাহির আহমেদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই রবীন্দ্র সরোবর থানা শনিবার গ্রেফতার করে ওই দুই ছাত্র নেতাকে। কিন্তু রবিবার সায়ন এবং জাহিরকে আদালতে তোলা হলেও হেফাজতে চায়নি পুলিশ। পুলিশের দাবি ওঁদের কাছ থেকে ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে তাই আর হেফাজতে চাওয়া হয়নি। আর এতেই উঠেছে প্রশ্ন। পুলিশ কি তাহলে শাসক দলের ছাত্র নেতা বলেই রেহাই দিল ওই দু’জনকে? টাকা উদ্ধার হওয়া মানেই সাত খুন মাফ? [caption id="attachment_15505" align="alignleft" width="300"] মিষ্টি খাওয়াচ্ছেন জয়া দত্ত[/caption] প্রসঙ্গত উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যের কলেজগুলিতে ভর্তি নিয়ে যে ছবি উঠে আসে তা ভয়াবহ। হাজার-হাজার টাকা তোলা আদায়ের অভিযোগ ওঠে শাসক দলের ছাত্র সংগঠনের দিকে। ডেবরার শহিদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়ের ছাত্র নেতা সমর পালের বিরুদ্ধে আরও সাংঘাতিক অভিযোগ তোলেন কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা। অভিযোগ, ভর্তির নামে টাকা আদায়ে বাধা দেওয়ায় সমর পাল প্রাণনাশেরও হুমকি দেন অধ্যাপকদের। এই মর্মে তাঁরা ডেবরা থানায় অভিযোগও জানান। এরপরই তৃণমূল ভবনের কয়েকটি ছবি দলের অভ্যন্তরে তোলপাড় ফেলে দেয়। যে ছবির একটিতে দেখা যাচ্ছে সমরের সঙ্গে এক ফ্রেমে রয়েছেন টিএমসিপি’র রাজ্য সভাপতি জয়া দত্ত এবং আরেকটি ছবিতে জয়া মিষ্টি খাইয়ে দিচ্ছেন সমরকে। এই ছবি দেখার পরই জয়ার উপর যার পর নাই ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রের খবর, টিএমসিপি’র রাজ্য সভাপতি বদলের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। জয়ার বদলে কে হবেন রাজ্য সভাপতি সে সম্পর্কে পাঁচ জনের নামও তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে। জানা গিয়েছে, পাঁচ জন রয়েছেন ওই তালিকায়। গৌতম ভট্টাচার্য, লগ্নজিতা চক্রবর্তী, সার্থক বন্দ্যোপাধ্যায়, মণিশঙ্কর মণ্ডল এবং রুমানা আখতার। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার আগে রয়েছে ২১ জুলাইয়ের সমাবেশ। এই দুটি কর্মসুচির পরেই ছাত্র সংগঠনের সভাপতি বদল হবে নাকি এর আগেই নতুন হাতে যাবে টিএমসিপি’র রিমোট এখন সেটাই দেখার। তৃণমূলের আরেকটি অংশ অবশ্য বলছেন, ২০১৯-এর আগে সাংগঠনিক রদবদল হওয়ার সম্ভাবনা নেই। আর জয়ার পরিবর্ত হিসেবে যাঁদের নাম উঠে আসছে তাঁদের রাজনৈতিক পরিপক্কতা নিয়েও রয়েছে প্রশ্ন। তাই শাসক দলের এই অংশের মতে, এ যাত্রায় হয়তো জয়াকে সতর্ক করেই ছেড়ে দিতে পারে দল।

```