Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিঘা বিঘা জমিতে অবাধে চলছে গাঁজা চাষ! লাখ টাকার গাছ কেটে দিল পুলিশ

দ্য ওয়াল ব্যুরোঃ বিঘার পর বিঘা জুড়ে অবাধে চলছে গাঁজা চাষ। অবৈধভাবে গজিয়ে ওঠা এই গাঁজার গাছ নষ্ট করতেও রেয়াত করল না পুলিশ। দা'য়ের কোপে কেটে দিল একের পর এক গাছ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকার খট্টিমারি গ্রামে

বিঘা বিঘা জমিতে অবাধে চলছে গাঁজা চাষ! লাখ টাকার গাছ কেটে দিল পুলিশ

শেষ আপডেট: 6 December 2021 17:40

দ্য ওয়াল ব্যুরোঃ বিঘার পর বিঘা জুড়ে অবাধে চলছে গাঁজা চাষ। অবৈধভাবে গজিয়ে ওঠা এই গাঁজার গাছ নষ্ট করতেও রেয়াত করল না পুলিশ। দা'য়ের কোপে কেটে দিল একের পর এক গাছ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকার খট্টিমারি গ্রামে। সেখানে দীর্ঘদিন ধরেই নাকি অবাধে চলছিল নিষিদ্ধ গাঁজার চাষ। সেই গাঁজাই পাচার করা হত প্রশাসনের নজর এড়িয়ে। গোপনসূত্রে খবর পেয়ে এই গাঁজার খেতে এদিন হানা দেয় সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী। সঙ্গে ছিল আবগারি দফতরও। এই অভিযানে উপস্থিত ছিলেন দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। পুলিশি উদ্যোগে গাছ গুলি কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। গাঁজা পাচারকারীদের দৌরাত্ম্য ঠেকাতেই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ। তারা জানিয়েছে এদিন প্রায় লাখ খানেক টাকার গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়েছে।

```