Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

নন্দীগ্রামের আবু তাহেরের পুলিশ হেফাজত, ভোট-হিংসায় হুলিয়া জারি করেছিল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় শনিবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের। তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক (Police custody of Abu Taher)। একুশের বিধানসভা নির্বাচন

নন্দীগ্রামের আবু তাহেরের পুলিশ হেফাজত, ভোট-হিংসায় হুলিয়া জারি করেছিল সিবিআই

শেষ আপডেট: 16 September 2023 12:27

দ্য ওয়াল ব্যুরো: ভোট পরবর্তী হিংসা মামলায় শনিবার হলদিয়া আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের। তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক (Police custody of Abu Taher)।

একুশের বিধানসভা নির্বাচন থেকে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন। একাধিক হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল আবু তাহেরের। দেবব্রত মাইতি হত্যা মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ওই মামলায় অন্যতম অভিযুক্ত আবু তাহেরের খোঁজ না পেয়ে সম্প্রতি তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

তারপর থেকেই বেশ কিছুদিন প্রকাশ্যে দেখা যাচ্ছিল না নন্দীগ্রামের এই তৃণমূল নেতাকে। এদিন আচমকা হলদিয়া মহকুমা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ–সভাপতি আবু তাহের। বিচারক তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন (Police custody of Abu Taher)।

বিষয়টি প্রকাশ্যে আসতে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আচমকা কেন আত্মসমর্পণ করলেন আবু তাহের? তা নিয়ো রাজনৈতিক মহলে ঘুরছে নানা মত। একাংশ ঘটনার নেপথ্যে শাসকের গোষ্ঠী কোন্দল দেখছেন। অপর আরেকটি অংশের মতে, বিশেষ কোনও আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আবু।

যদিও ভোট হিংসা মামলা প্রসঙ্গে আগেই আবু তাহের দাবি করেছিলেন, "রাজনৈতিক কারণেই তাঁর নাম যুক্ত করা হয়েছে।" এদিন অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। ২০০৭ সালে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। নন্দীগ্রামের জমি আন্দোলনের তৃণমূলের স্থানীয় নেতাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন আবু তাহের।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে হকার-আরপিএফের সংঘর্ষ! আতঙ্কিত যাত্রীরা, ব্যাহত ট্রেন চলাচল


```