Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'আমাকে বাঁচান, বুথে ছাপ্পা ভোট চলছে…', সুকান্তর কাছে কাতর আর্জি পুলিশকর্মীর

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ব্যালট বাক্স না খেলনা বাক্স, বোঝা মুশকিল। বুথে বুথে যেভাবে ভোট বাক্স নিয়ে দৌড় মারছেন কেউ কেউ, অনেকেই তাদের 'উসেইন বোল্ট' বলছেন! আবার কোনও বুথে ঢুকেই দেদার ছাপ্পা ভোট চালাচ্ছে দুষ্কৃতীরা। বুথের বাইরে প্র

'আমাকে বাঁচান, বুথে ছাপ্পা ভোট চলছে…', সুকান্তর কাছে কাতর আর্জি পুলিশকর্মীর

শেষ আপডেট: 8 July 2023 13:00

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ব্যালট বাক্স না খেলনা বাক্স, বোঝা মুশকিল। বুথে বুথে যেভাবে ভোট বাক্স নিয়ে দৌড় মারছেন কেউ কেউ, অনেকেই তাদের 'উসেইন বোল্ট' বলছেন! আবার কোনও বুথে ঢুকেই দেদার ছাপ্পা ভোট চালাচ্ছে দুষ্কৃতীরা। বুথের বাইরে প্রায় 'নীরব দর্শক' হয়ে দাঁড়িয়ে আছেন পুলিশ কর্মীরা। কেন্দ্রীয় বাহিনী প্রায় নেই বললেই চলে। উত্তর থেকে দক্ষিণ প্রায় একই ছবি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক কর্তব্যরত পুলিশকে (Police complain to Sukanta Majumder) দেখা গেল বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে কাতর গলায় বলছেন, 'আমাকে বাঁচান…'!

শনিবার ভোট (Panchayat Election 2023) শুরু হতেই অন্যান্য জেলায় মতো দক্ষিণ দিনাজপুরেও দফায় দফায় হিংসার ঘটনা ঘটে। গঙ্গারামপুর ব্লকের জয়দেবপুরের ১৭৬ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বুথ চত্বরে। অভিযোগ, বুথে কর্মরত পুলিশ কর্মীর উপরও চড়াও হয় ছাপ্পা ভোট দিতে আসা দুষ্কৃতীরা।

দেখুন ভিডিও।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন সুকান্ত মজুমদার। তাঁকে দেখতে পেয়েই তাঁর কাছে পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটের এক পুলিশ কর্মী। তিনি বলেন, 'ছাপ্পা ভোট হচ্ছে। আমাকে বাঁচান।' এমনকী দায়িত্ব থেকে তাঁকে মুক্তি দেওয়ার আবেদনও করেন ওই পুলিশ কর্মী।

নির্বাচন কেন্দ্রে কর্তব্যরত শিলিগুড়ি কমিশনারেট পুলিশ সংবাদ মাধ্যমের সামনে জানান, তিনি একা রয়েছেন এই বুথে। তাঁকে ভয় দেখাচ্ছে ছাপ্পা ভোট দিতে আসা দুষ্কৃতীরা বলে অভিযোগ করেন তিনি। এমনকী কর্তব্যরত শিলিগুড়ি কমিশনারেট পুলিশের গায়ে হাত দেওয়ার অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি, ওই বুথের বিজেপি প্রার্থী অভিযোগ করেন, তাঁদের দলের লোকজনকে মেরে তাড়িয়ে দেওয়া পর ছাপ্পা ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

হেমতাবাদে মিলল তৃণমূল কর্মীর দেহ, বিজেপি বিরুদ্ধে খুনের অভিযোগ


```