Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বাইরের রাজ্যে রফতানির পথে বাঁকুড়ায় আলুবোঝাই ট্রাক আটকে দিল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাইরের রাজ্যে আলু রফতানি আটকে দিল পুলিশ। রবিবার ৬ই সেপ্টেম্বর রাতে বাঁকুড়ার জয়পুর থেকে আলু নিয়ে আসামের উদ্দেশ্যে যাওয়ার পথে বাঁকুড়া সীমান্তে আলুবোঝাই দুটি গাড়িকে আটকে দেয় পুলিশ। বাঁকুড়ার সীমান্তে কোতুলপুর থানার পুল

বাইরের রাজ্যে রফতানির পথে বাঁকুড়ায় আলুবোঝাই ট্রাক আটকে দিল পুলিশ

শেষ আপডেট: 7 September 2020 13:55

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বাইরের রাজ্যে আলু রফতানি আটকে দিল পুলিশ। রবিবার ৬ই সেপ্টেম্বর রাতে বাঁকুড়ার জয়পুর থেকে আলু নিয়ে আসামের উদ্দেশ্যে যাওয়ার পথে বাঁকুড়া সীমান্তে আলুবোঝাই দুটি গাড়িকে আটকে দেয় পুলিশ। বাঁকুড়ার সীমান্তে কোতুলপুর থানার পুলিশ রফতানি হওয়া আলু সহ ওই দুটি গাড়িকে আটক করে। তাহলে কি বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ করছে রাজ্য সরকার? সেই নির্দেশ মেনেই কি বাঁকুড়া জেলার সীমান্তে আটকে দেওয়া হল ভিন রাজ্যের উদ্দেশ্যে যাওয়া আলুর গাড়ি? রবিবার রাতে বাঁকুড়া জেলার সীমান্তে কোতুলপুর থানার পুলিশ দুটি গাড়ি আটক করে। গাড়ি দুটি করে ভিন রাজ্যে আলু রফতানি হচ্ছিল।অন্য রাজ্যে আলু রফতানি বন্ধ করা নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা আসেনি। আলু ব্যবসায়ীদের কাছেও এসে পৌঁছয়নি তেমন কোনও সরকারি নিষেধাজ্ঞা। রফতানি সংক্রান্ত বিধিনিষেধের ব্যাপারটি এখনও খুব স্পষ্ট নয় বাঁকুড়া জেলা প্রসাশনের কাছে। এ অবস্থায় কোতলপুর থানা গাড়ি দুটি আটক করায় বিভ্রান্তি আরও বেড়েছে। বাজারে আলুর ক্রমবর্ধমান দাম নিয়ে কিছুদিন আগেই রাজ্যসরকার ও আলুব্যবসায়ী সমিতির মধ্যে বিরোধ দেখা দেয়। গত ২৮ অগাস্ট আলু নিয়ে রাজ্য সরকারের সাথে আলু ব্যবসায়ী সমিতির বৈঠকে ২২টাকা কেজি দরে পাইকারি আলু বিক্রি করার প্রস্তাব দেয় রাজ্য সরকার। সেসময় রাজ্য সরকারের প্রস্তাবের স্পষ্ট বিরোধিতা করেন আলু ব্যবসায়ী সমিতির কর্ণধারেরা। বাঁকুড়ার জয়পুরের একটি বেসরকারি রিসর্টে বৈঠক শেষে সমিতির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের বেঁধে দেওয়া দরে তাঁরা কোনোভাবেই আলু বিক্রি করতে পারবেন না। বিষয়টি তখনকার মতো অমিমাংসিত থেকে যায়। রবিবার রাতে বাঁকুড়ার সীমান্তে কোতলপুরে আলু ভর্তি দুটো গাড়ি আটক করে পুলিশ৷ এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বাঁকুড়া জেলা আলু-ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ ঘোষ বলেন, ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে সরকারী নির্দেশিকা আমাদের কাছে স্পষ্ট নয়। প্রায় একই কথা বলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বাঁকুড়া জেলা কমিটির উপদেষ্টা বিভাস দে। বিভাসবাবু বলেন , "সরকারী নির্দেশিকা হাতে পাইনি। তবে বিভিন্ন নাকা চেকিংএ পুলিশ আলু বোঝাই লরি আটক করে চালক খালাসিদের হয়রানি করছে, এ খবর কানে এসেছে।" এই অবস্থা থেকে মুক্তির দাবীও জানান তিনি।

```