Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জলপাইগুড়িতে ট্রাফিক আইন ভাঙল পুলিশের গাড়িই! পুলিশকেই দিতে হল জরিমানা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ট্রাফিক আইন (Traffic Rule) অমান্য করেছে খোদ পুলিশের গাড়িই। জরিমানাও দিতে হল পুলিশকেই। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা আদালত চত্বরের ঘটনা। শুক্রবার দুপুরে সেখানেই দাঁড়িয়েছিল নম্বরপ্লেট বিহীন একটি গাড়ি। গাড়ি

জলপাইগুড়িতে ট্রাফিক আইন ভাঙল পুলিশের গাড়িই! পুলিশকেই দিতে হল জরিমানা

শেষ আপডেট: 19 August 2022 17:14

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ট্রাফিক আইন (Traffic Rule) অমান্য করেছে খোদ পুলিশের গাড়িই। জরিমানাও দিতে হল পুলিশকেই।

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা আদালত চত্বরের ঘটনা। শুক্রবার দুপুরে সেখানেই দাঁড়িয়েছিল নম্বরপ্লেট বিহীন একটি গাড়ি। গাড়িতে নম্বরপ্লেট ছিল না বটে, কিন্তু ছিল পুলিশের স্টিকার। এমন গাড়ি দেখে তাজ্জব হয়ে যান আদালতের আইনজীবীরা।

জানা গেছে, বার অ্যাসোসিয়েশনের অফিসের সামনেই দাঁড়িয়েছিল সাদা রঙের গাড়িটি। সেটি এনজেপি থানা থেকে এসেছিল বলে অভিযোগ। বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এমন গাড়ির বিরুদ্ধে প্রশ্ন তোলেন। কীভাবে পুলিশের গাড়ি নম্বরপ্লেট ছাড়া ঘুরে বেড়াতে পারে? সেই নিয়ে শুরু হয় জোর চর্চা।

এরপর বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অভিজিৎ সরকার জলপাইগুড়ি সদর ওসি ট্রাফিককে আদালত চত্বরে আসার অনুরোধ করেন। তিনি এসে গাড়িটি বাজেয়াপ্ত করে নিয়ে যান। গাড়িটিকে আইন মেনে জরিমানাও করা হয়েছে বলে খবর।

পুলিশের কাজ আইনশৃঙ্খলা বজায় রাখা, কেউ আইন ভাঙলে তার শাস্তির ব্যবস্থা করা। কিন্তু সেই পুলিশের গাড়িতেই এমন বেআইনি কাজ নিয়ে চর্চা শুরু হয়েছে জলপাইগুড়িতে।

আরও পড়ুন: ছেঁড়া তারে পা দিতেই ছিটকে গেলেন বৃদ্ধ! তেহট্টের পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু


```