Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এটিএম লুঠের চেষ্টায় পুলিশের জালে আইনজীবী, জলপাইগুড়িতে শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম (ATM) ভেঙে লুঠের চেষ্টার অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার (Police arrested) করল পুলিশ। এই ঘটনায় শোরগোল জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে। ১২ জানুয়ারি ভোরে জলপাইগুড়ি মালকানি এলাকায় একটি রা

এটিএম লুঠের চেষ্টায় পুলিশের জালে আইনজীবী, জলপাইগুড়িতে শোরগোল

শেষ আপডেট: 1 February 2023 13:32

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম (ATM) ভেঙে লুঠের চেষ্টার অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার (Police arrested) করল পুলিশ। এই ঘটনায় শোরগোল জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে।

১২ জানুয়ারি ভোরে জলপাইগুড়ি মালকানি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মোহিতনগর এলাকার বাসিন্দা পেশায় আইনজীবী দীপঙ্কর সরকার এই ঘটনায় জড়িত। তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার আদালতে তুলে ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

পুলিশ জানিয়েছে, মোহিতনগর এলাকার বাসিন্দা দীপঙ্কর এক সময় আইনজীবী ছিলেন। বছর চারেক আগে অপরাধমূলক ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওঠার পর জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন তাকে বহিষ্কার করে। পুলিশের দাবি সেবারও এটিএম লুঠের ঘটনায় যুক্ত থাকার অভিযোগেই দীপঙ্করকে গ্রেফতার করা হয়েছিল। এবারও এটিএম কাউন্টারে সিসিটিভির ছবি দেখেই দীপঙ্করকে চিহ্নিত করা হয়।

জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অভিজিৎ সরকার বলেন, “বছর চারেক আগে দীপঙ্কর সরকারের নামে এই জাতীয় অভিযোগ উঠেছিল। সেইসময় আমাদের সদস্যরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে বার অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করে দিয়েছিলাম। সেইসময় থেকে বার অ্যাসোসিয়েশনের সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই।”

মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বুক ফুঁড়ে বেরিয়ে গেল গুলি, থামছেই না সংঘর্ষ


```