Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার! লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের হাতে গ্রেফতার হল এক ভুয়ো সিবিআই অফিসার (Fake CBI Officer)! পানসালার লাইসেন্স করে দেবে বলে ১০ লাখ টাকা তুলেছিল সে। হাওড়ার (Howrah) সেই যুবককেই গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। হাওড়ার বাসিন্দা শুভজিৎ বারুই।

পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার! লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ

শেষ আপডেট: 11 April 2023 13:22

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের হাতে গ্রেফতার হল এক ভুয়ো সিবিআই অফিসার (Fake CBI Officer)! পানসালার লাইসেন্স করে দেবে বলে ১০ লাখ টাকা তুলেছিল সে। হাওড়ার (Howrah) সেই যুবককেই গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ।

হাওড়ার বাসিন্দা শুভজিৎ বারুই। পুলিশ সূত্রে খবর, নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দিত সে। শুধু তাই নয়, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফোর্স ট্রাস্টের নামে একটি ভুয়ো পরিচয়পত্রও। শুভজিতের নামে অভিযোগ, পানশালার লাইসেন্স করে দেবে বলে টাকা নিয়েছিল সে।

রাজারহাটের বাসিন্দা বিপ্লব অধিকারী প্রতারিত হয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গেছে, ফেব্রুয়ারি মাসে চিনার পার্কের একটি হোটেলে শুভজিতের সঙ্গে আলাপ হয়েছিল বিপ্লবের। সেখানে নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দেয় শুভজিৎ।

তারপর কথায় বিপ্লববাবু, শুভজিৎকে জানান নিজের পানশালা খোলার ইচ্ছার কথা। অভিযোগ, সেই শুনে শুভজিৎ তাঁকে পানশালার লাইসেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আরও বলে এই জন্য খরচ পড়বে ১০ লাখ টাকা। রাজি হন বিপ্লব। ধাপে ধাপে শুভজিতকে সেই টাকা দিয়েও দেন তিনি। কিন্তু তারপর থেকেই আর কোনও পাত্তা নেই শুভজিতের।

অবশেষে রাজারহাট থানার দ্বারস্থ হন বিপ্লব। সমস্ত ঘটনা পুলিশকে জানিয়ে শুভজিতের নামে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামে। শুভজিতের মোবাইল টাওয়ার লোকেশন ধরে শুভজিতের খোঁজ পায় পুলিশ। তারপরই হাওড়া থেকে গ্রেফতার করা হয় তাকে। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

বন্যার টাকা বিলিতেও দুর্নীতি! অনুসন্ধান করবে ক্যাগ, প্রয়োজনে সিবিআই তদন্ত


```