Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কবিতায় শাসককে প্রশ্ন! রাস্তা আটকে কবিকে বেধড়ক মারধরের নালিশ নদিয়ার শান্তিপুরে

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি। এবার পঞ্চায়েত ভোটের আগে সেই যন্ত্রণা কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন শান্তিপুরের কবি কল্লোল সরকার (poet is beaten at shantipur)। সোশ্যাল মিডিয়ায় সেই কবিতা পোস্

কবিতায় শাসককে প্রশ্ন! রাস্তা আটকে কবিকে বেধড়ক মারধরের নালিশ নদিয়ার শান্তিপুরে

শেষ আপডেট: 28 July 2023 07:25

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি। এবার পঞ্চায়েত ভোটের আগে সেই যন্ত্রণা কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন শান্তিপুরের কবি কল্লোল সরকার (poet is beaten at shantipur)। সোশ্যাল মিডিয়ায় সেই কবিতা পোস্ট হতেই তাঁকে শাসকদলের রোষের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ।

কল্লোলবাবু অভিযোগ, ২৫ জুলাই বিকেলে বাড়ি ফেরার সময় শান্তিপুরের গলায় দড়ি বটতলা এলাকায় তাঁর পথ আটকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাস্তার উপরেই তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। তিনি বলেন, “আমার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ওইদিনই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছি।”

শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুরের বাসিন্দা ৩৪ বছরের কল্লোল সরকার। একাধিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। নিজের লেখা কবিতার বইও রয়েছে তাঁর। গত ২৫ জুন নিজের লেখা কবিতা 'বিদ্রোহ' সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অভিযোগ, তারপরেই শাসকদলের চক্ষুশূল হন। এই ধরনের কবিতা কেন লেখা হয়েছে, কেনই বা সমাজ মাধ্যমে পোস্ট হয়েছে, ইত্যাদি প্রশ্ন তুলে গত ২৫ জুলাই বিকেলে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা।

কবিতায় প্রতিবাদ জানানোয় কবির ওপর এই আক্রমণের ঘটনায় নিন্দায় সরব বিরোধীরা। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সম্পাদক সোমনাথ কর বলেন, “তৃণমূল বাহিনীর আক্রমণের হাত থেকে কবি, সাহিত্যিক, শিল্পী কেউই বাদ যাচ্ছেন না। ঘটনার তীব্র নিন্দা জানাই।” শান্তিপুরের বিধায়ক তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী বলেন, “ঘটনাটি দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেস কখনই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

আরও পড়ুন: নগ্ন হয়ে চেয়ারে ঘুমোচ্ছেন প্রধান শিক্ষক, ক্লাসে ঢুকে ঘাবড়ে গেল ছাত্রছাত্রীরা


```