Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সকাল থেকেই ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা, একাধিক রাস্তায় স্তব্ধ হতে পারে যান চলাচল

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে বাস ঢুকতে শুরু করেছে শহরে। শহিদ মিনার থেকে মহামেডান স্পোর্টিং তাঁবুর পাশের মাঠ, সকাল পৌনে ন’টার মধ্যেই ভরে যায় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আসা বাসগুলিতে। যত সময় এগোয় তত পার্কিং ছড়িয়ে পড়তে থাকে বাবুঘাট, সেন্ট্রাল অ

সকাল থেকেই ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা, একাধিক রাস্তায় স্তব্ধ হতে পারে যান চলাচল

শেষ আপডেট: 2 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে বাস ঢুকতে শুরু করেছে শহরে। শহিদ মিনার থেকে মহামেডান স্পোর্টিং তাঁবুর পাশের মাঠ, সকাল পৌনে ন’টার মধ্যেই ভরে যায় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আসা বাসগুলিতে। যত সময় এগোয় তত পার্কিং ছড়িয়ে পড়তে থাকে বাবুঘাট, সেন্ট্রাল অ্যাভিনউ এবং রেসকোর্স লাগোয়া অঞ্চলে। সকালের ট্রেন্ড দেখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ভিড় নিয়ে আশাবাদী গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্ব জানাচ্ছে, যে বাসগুলি সক্কাল সক্কাল শহরে এসেছে, সেগুলি মূলত পশ্চিমাঞ্চলের কর্মী সমর্থকদের নিয়ে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলির জমায়েতই সকালে এসে পৌঁছেছে। এক বিজেপি নেতা বলেন, “বেলা বাড়লে তৃণমূল রাস্তায় বাধা দিতে পারে। তাই কাক ভোরেই এই সমস্ত জেলার কর্মীরা রওনা দিয়ে দেন ব্রিগেডের উদ্দেশে।” কলকাতা লাগোয়া জেলা, অর্থাৎ হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, নদিয়ার মূল জমায়েত ট্রেনে আসবে। হাওড়া এবং শিয়ালদহ থেকে মিছিল করে সমাবেশে কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতারা। এ ছাড়াও কলকাতা থেকে বেশ কয়েকটি মিছিল যাবে ব্রিগেডের দিকে। ন’টি ছাউনির কাঠামো করা হয়েছে ব্রিগেডের মাঠ জুড়ে। মূল মঞ্চের দু’পাশে দুটি ছোট মঞ্চ থাকছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা শহর। এসপিজি এবং কলকাতা পুলিশের বাহিনী থাকছে মঞ্চের নিরাপত্তার দায়িত্বে। কিন্তু এই সমাবেশ ঘিরে ব্যাপক জানজট ছড়ানোর আশঙ্কা। কাজের দিনে বিপাকে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। কারণ, বেলা যত বাড়বে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যাবে। ব্রেবর্ন রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোডের মতো জনবহুল রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক। শিলিগুড়ির সভা শেষ করে কলকাতায় আসবেন। বিজেপি নেতারা মনে করছেন সভা ভাঙতে ভাঙতে পাঁচটা বেজে যাবে। ফলে সমাবেশ ফেরত মানুষের ভিড়ে অফিস ফেরত জনতাকেও দুর্ভোগে পড়তে হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও, পুলিশের তরফ থেকে বলা হয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে লালবাজার।

```