Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

করোনা হয়েছে, ৬ বছরের ছেলেকে বাঁচাতে আলাদা ঘরে আইসোলেশনে দম্পতি, গাজিয়াবাদের মায়ের প্রশংসা মোদীর

দ্য ওয়াল ব্যুরো: ৬ বছরের পুত্রসন্তানকে করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচাতে কষ্ট হবে জেনেও কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে পিছপা হননি পূজা ভার্মা।  এজন্য তাঁর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা হিসাবে পূজা সাহসী, ইতিবাচক সিদ

করোনা হয়েছে, ৬ বছরের ছেলেকে বাঁচাতে আলাদা ঘরে আইসোলেশনে দম্পতি, গাজিয়াবাদের মায়ের প্রশংসা মোদীর

শেষ আপডেট: 16 June 2021 15:28

দ্য ওয়াল ব্যুরো: ৬ বছরের পুত্রসন্তানকে করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচাতে কষ্ট হবে জেনেও কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে পিছপা হননি পূজা ভার্মা।  এজন্য তাঁর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা হিসাবে পূজা সাহসী, ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন, যা খুব সহজ ছিল না, বলেছেন তিনি। সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সেক্টর ৬ এর বাসিন্দা  পূজা ও তাঁর স্বামী গগন কৌশিক করোনা পরীক্ষায় পজিটিভ হন। পূজা, গগন তাঁদের ছয় বছরের ছেলেকে নিয়ে তিন বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকেন। গত এপ্রিলে দুজনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর পূজা, গগন স্থির করেন, তিনজন তিনটে আলাদা ঘরে আইসোলেশনে থাকবেন। ছেলের সংক্রমণ ধরা পড়েনি, তাকে তো রক্ষা করতে হবে! পূজা জানিয়েছেন, তাঁরা মানিয়ে নিতে পারলেও ৬ বছরের বাচ্চার পক্ষে মা, বাবার থেকে  আলাদা থাকা খুবই কঠিন ছিল। কেননা সে বোঝেই না, করোনাভাইরাস কী বা কোভিড বিধির কী গুরুত্ব, কেন বাবা, মা থেকে আলাদা থাকতে হবে তাকে। সে হতবাক হয়ে ভাবে, কী এমন দুষ্টুমি করল যে, তাকে আলাদা ঘরে থাকতে হবে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে পূজা মা হিসাবে ছেলের থেকে দূরে থাকার যন্ত্রণা ব্যাখ্যা করেছেন কবিতার ছন্দে।  সেটি পড়ে তাঁকে জবাবি চিঠি পাঠিয়ে  পূজার পরিবারের কুশল সংবাদ নিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, এটা জেনে খুশি হলাম, যে কঠিন, প্রতিকূল পরিস্থিতিতেও আপনি, আপনার পরিবার সাহসের সঙ্গে কোভিড ১৯ নিয়মবিধি পালন করে এই রোগের সঙ্গে লড়াই করেছেন। শাস্ত্রও আমাদের শিখিয়েছে, বিপদ, দুর্যোগের মধ্যে ধৈর্য্য হারাতে নেই, সাহস রাখতে হয়, বলেছেন মোদী। পূজার কবিতার প্রশংসা  করেছেন প্রধানমন্ত্রী, বলেছেন, একজন মায়ের নিজের সন্তানের থেকে দূরে থাকার উদ্বেগ, যন্ত্রণা দারুণ ফুটে উঠেছে তাতে। পূজা তাঁর সাহস ও ইতিবাচক চিন্তাভাবনার জোরে জীবনে এগিয়ে যাবেন, ভবিষ্যতে যে কোনও চ্যালেঞ্জের সাহসের সঙ্গে মোকাবিলা করবেন বলে আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কঠোরভাবে কোভিড-১৯ আইসোলেশন বিধি পালন করায় ছেলের কিছু হয়নি, জানিয়েছেন গগন। তিনি, তাঁর স্ত্রীও পুরোপুরি সেরে উঠেছেন।  

```