Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কাশ্মীর নিয়ে শেষ তাসটি খেলে ফেলেছেন মোদী, বললেন ইমরান

দ্য ওয়াল ব্যুরো : কাশ্মীরের মানুষের প্রতি ‘সহানুভূতি’ জানানোর জন্য শনিবার মানব বন্ধন করা হয় ইসলামাবাদে। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আক্ষেপ জানিয়ে বলেন, আন্তর্জাতিক মিডিয়া যেভাবে হংকং নিয়ে হইচই করছে, কাশ্মীর নিয়ে করছে না। পরে

কাশ্মীর নিয়ে শেষ তাসটি খেলে ফেলেছেন মোদী, বললেন ইমরান

শেষ আপডেট: 12 October 2019 08:12

দ্য ওয়াল ব্যুরো : কাশ্মীরের মানুষের প্রতি ‘সহানুভূতি’ জানানোর জন্য শনিবার মানব বন্ধন করা হয় ইসলামাবাদে। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আক্ষেপ জানিয়ে বলেন, আন্তর্জাতিক মিডিয়া যেভাবে হংকং নিয়ে হইচই করছে, কাশ্মীর নিয়ে করছে না। পরে তিনি বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে শেষ তাসটি খেলে ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইমরান ভাষণে বলেন, কাশ্মীরিরা তাঁদের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া মেনে নেবেন না। জম্মু-কাশ্মীরে কড়াকড়ি শিথিল হলেই তাঁরা পথে নামবেন। তাঁর কথায়, মোদী একটা ভুল করেছেন। তিনি হাতের শেষ তাসটি খেলে ফেলেছেন। কিন্তু কাশ্মীরিরা কখনই বিশেষ মর্যাদা লোপ করা মেনে নেবেন না। ইসলামাবাদের কেন্দ্রে ডি চৌকে এদিন কয়েকজন পাকিস্তানি জড়ো হয়ে মানব বন্ধন করেন। ইমরান বলেন, কাশ্মীরিরা কোনও কিছুতেই ভয় পান না। সাত দশক ধরে তাঁরা এমন অবস্থায় রয়েছেন যে তাঁদের আর ভয়ডর নেই। গত অগস্টের শুরুতে ভারত সংবিধানের ৩৭০ ধারা লোপ করে। তারপরেই পাকিস্তানের সঙ্গে তার সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়। পাকিস্তান ভারতের দূতকে ফেরত পাঠিয়ে দেয়। একইসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর নিয়ে সরব হতে থাকে। ভারত বরাবরই বলে এসেছে, কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়। এক্ষেত্রে তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনও অবকাশ নেই।

```