Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Plastic Usage: সল্টলেকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহার করলেই ৫০০ টাকা জরিমানা

দ্য ওয়াল ব্যুরো: বিধাননগর পুরনিগম এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের (Plastic Usage) ব্যবহার আটকাতে ব্যবস্থা নিচ্ছে পুরবোর্ড। এবার তারা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। ৪১ ওয়ার্ডে, অবাধে বেআইনিভাবে প্লাস্টিকের ব্যবহারে রাশ টানতে

Plastic Usage: সল্টলেকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহার করলেই ৫০০ টাকা জরিমানা

শেষ আপডেট: 25 April 2022 13:59

দ্য ওয়াল ব্যুরো: বিধাননগর পুরনিগম এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের (Plastic Usage) ব্যবহার আটকাতে ব্যবস্থা নিচ্ছে পুরবোর্ড। এবার তারা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

৪১ ওয়ার্ডে, অবাধে বেআইনিভাবে প্লাস্টিকের ব্যবহারে রাশ টানতে এই উদ্যোগ। আগামী সপ্তাহ থেকে ৭৫ মাইক্রনের নীচে কোনও প্লাস্টিক ব্যবহার করতে দেখা গেলে জরিমানা ধার্য করা হবে ৫০০ টাকা।

আরও পড়ুন: তীব্র গরমে হাঁসফাঁস করছেন যাত্রীরা! স্টেশনে স্টেশনে গ্লুকোজ জল বিলি করল কলকাতা মেট্রো

কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ৭৫ মাইক্রনের কম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। ভাল হয় ১২০ মাইক্রনের বেশি পুরু ও মোটা প্লাস্টিক ব্যবহার করলে।

পুরনিগমের পরিবেশ দফতরের এক আধিকারিক বলছেন, ৭৫ মাইক্রনের নীচে কোনও প্লাস্টিক কাউকে বিক্রি করতে বা তাতে জিনিসপত্র ভরে দিতে দেখা গেলে আমরা ৫০০ টাকা জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নিয়েছি।

বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলছেন, প্রতি বছর বৃষ্টির সময় সল্টলেকের বহু এলাকায় জল জমে যায়। এর অন্যতম কারণ, পাতলা প্লাস্টিক। এগুলি বিভিন্ন বৃষ্টির জল যাওয়ার চ্যানেলগুলোর মধ্যে আটকে গিয়ে জল যাওয়ার পথকে বন্ধ করে দেয়।

তিনি জানান, পুর নিগমের ৪১ ওয়ার্ডেই ড্রেন পরিস্কার করতে পুর কর্মীরা প্রচুর পরিমানে প্লাস্টিক পেয়েছে। যেগুলো জল যাওয়ার পথগুলোকে বন্ধ করে দিচ্ছে।

বিভিন্ন ব্লক সহ লোকাল মার্কেটগুলোতেও পৌরসভা থেকে লোকজন পাঠানো হবে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার হচ্ছে কিনা খতিয়ে দেখতে।

কৃষ্ণা চক্রবর্তী জানান, যদি কোনও দোকানদারকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহার করতে দেখা যায়, তাঁকে সঙ্গে সঙ্গে ৫০০ টাকার জরিমানা ধার্য করা হবে।

তিনি বলেন বেশিরভাগ মানুষ বাজারের ব্যাগ নিয়ে এলেও দোকানদারেরা খদ্দেরদের মালপত্র প্লাস্টিকে ভরে দেন। সিকে মার্কেটের মুদির দোকানগুলি থেকে শুরু করে সবজি আনাজ, মাছের দোকান সমস্ত দোকান ৭৫-এর কম মাইক্রনের প্লাস্টিক ব্যবহার করে।

অন্যদিকে, সিকে মার্কেটের একজন মুদি দোকানদার বলছেন, বেশিরভাগ মানুষ বাড়ির থেকে ব্যাগ নিয়ে আসে না। তখন আমাদের কিছু দিতে হয় সেগুলো নিয়ে যাওয়ার জন্য।
এইজন্য প্লাস্টিকের ওপরই আমাদের একমাত্র ভরসা করতে হয়। কিন্তু এখন পুরসভা যা নিয়ম করেছে, তা আমরা অবশ্যই পালন করব।

অন্য একজন দোকানদার জানাচ্ছেন, ৫০ মাইক্রনের নীচের প্লাস্টিকগুলির ১০০টার সেটের দাম ৩০ টাকা। কিন্তু ৫০ মাইক্রনের ওপরের প্লাস্টিকগুলির ক্ষেত্রে ১০০ টার সেটের দাম ৫০ থেকে ৬০ টাকা। ফলে খরচের প্রশ্নটি আছে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বিধাননগর পুরনিগমের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।


```