Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সোনাঝুরিতে আবর্জনার পাহাড়েই ভাস্কর্য! অনন্য প্রতিরোধ কলাভবনের ছাত্রদের

সুদেষ্ণা মিত্র https://youtu.be/j_3dQ9OGwDw শান্তিনিকেতন (Shantiniketan) গেছেন অথচ সোনাঝুরির হাটে (Sonajhurir Haat) যাননি, এমনটা হয় না। সাজসজ্জার হাজারো পসরা সাজিয়ে সেখানে যে পর্যটকদেরই অপেক্ষায় থাকেন শিল্পীরা। কিন্তু সেই সোনাঝুরির

সোনাঝুরিতে আবর্জনার পাহাড়েই ভাস্কর্য! অনন্য প্রতিরোধ কলাভবনের ছাত্রদের

শেষ আপডেট: 27 June 2023 09:12

সুদেষ্ণা মিত্র

https://youtu.be/j_3dQ9OGwDw

শান্তিনিকেতন (Shantiniketan) গেছেন অথচ সোনাঝুরির হাটে (Sonajhurir Haat) যাননি, এমনটা হয় না। সাজসজ্জার হাজারো পসরা সাজিয়ে সেখানে যে পর্যটকদেরই অপেক্ষায় থাকেন শিল্পীরা। কিন্তু সেই সোনাঝুরির হাটই যে ভরে যাচ্ছে আবর্জনায়। পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক-সহ (Plastic Pollution) নানা বর্জ্যে সৌন্দর্য হারাচ্ছে সোনাঝুরি। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে স্থানীয়দের। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ময়দানে নেমেছেন বিশ্বভারতীর কলাভবনের ছাত্ররা।

বর্জ্য সাজিয়েই সোনাঝুরির হাটে নজর কাড়ার চেষ্টা করছেন তাঁরা। দূর থেকে রঙিন গেটের মতো অবয়ব দেখে এগিয়ে যাচ্ছেন হাটে আসা মানুষজন। তারপরেই দেখতে পাচ্ছেন ঠিক কতটা বর্জ্য প্রতিদিন জমা হচ্ছে সোনাঝুরির হাটে। এভাবেই সচেতন করার চেষ্টা চলছে।

ক্যানেল পাড়ে সোনাঝুরিতে দু-চোখ ভরে খোয়াই দেখতে আসেন মানুষ। বাড়তি পাওনা হাট। বাউল গান শোনেন, টুকিটাকি পছন্দের জিনিস কেনেন। সেই পছন্দের জায়গায় এভাবে বর্জ্যের পাহাড় জমলে, কতদিন আর বজায় থাকবে সোনাঝুরির সৌন্দর্য, সেটা নিয়েই চিন্তিত সকলে।

এমএ পাশ মেয়ের ইচ্ছেয় মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মা, দোসর স্কুলছুট দাদাও


```