Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্লেন থেকে ওটা কী পড়ে গেল! হইহই গোয়ালতোড়ের জঙ্গলে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ভরদুপুরে হইহই কাণ্ড। ঘাড় উঁচু করে যে প্লেনটিকে উড়ে যেতে দেখছিলেন গ্রামেরই কেউ কেউ, তা থেকেই খসে পড়ল মস্ত কী যেন একটা (Plane part fell at the village)। ভাগ্যিস গ্রামের একেবারে ভিতরে পড়েনি। গোয়ালতোড় ব

প্লেন থেকে ওটা কী পড়ে গেল! হইহই গোয়ালতোড়ের জঙ্গলে

শেষ আপডেট: 22 May 2023 14:37

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ভরদুপুরে হইহই কাণ্ড। ঘাড় উঁচু করে যে প্লেনটিকে উড়ে যেতে দেখছিলেন গ্রামেরই কেউ কেউ, তা থেকেই খসে পড়ল মস্ত কী যেন একটা (Plane part fell at the village)। ভাগ্যিস গ্রামের একেবারে ভিতরে পড়েনি। গোয়ালতোড় ব্লকের ধামচা স্কুলের পিছনের জঙ্গলে সেই বস্তু দেখতে উপচে পড়ল গ্রামের মানুষের ভিড়।

গ্রামের মানুষজন জানান, প্লেনটা (plane) উড়ে যেতে যেতেই ভারী কিছু একটা পড়ার শব্দ পেয়েছিলেন তাঁরা। শব্দ লক্ষ্য করে ছুটে ছুটে এসে জঙ্গলের কাছে দেখতে পেলেন বস্তুটিকে। আলোড়ন পড়ে যায় গোটা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

প্রাথমিক অনুমান বিমানের কোনও যন্ত্রাংশ (plane part fell at the village)।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জঙ্গলে পড়ে থাকা ওই বস্তুটি ঘিরে ফেলে। কলাইকুণ্ডা যুদ্ধবিমান ঘাঁটিতেও খবর দেওয়া হয়। ওই ধাতব বস্তুটি যুদ্ধবিমানের বাড়তি অয়েল ট্যাঙ্কার বলেই পুলিশের দাবি। জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘‘একটি অয়েল ট্যাঙ্কার উদ্ধার হয়েছে। বিষয়টি বিমানবাহিনীকে জানানো হয়েছে।’’

মাধ্যমিকে ৬৫৪ পেয়ে তাক লাগিয়েছে 'দিনমজুর' বিপিন! ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে সে


```