
শেষ আপডেট: 26 April 2022 10:57
দ্য ওয়াল ব্যুরো: ধান খেতের থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হল মহিলার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পিংলা (Pingla) থানার ২ নম্বর জামনা অঞ্চলের উজান এলাকায়। স্থানীয়দের অনুমান ওই মহিলাকে ধর্ষণ (Rape Case) করে খুন করা হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা।
স্থানীয় এক বাসিন্দার কথায়, বুধবার ভোরে তাঁরা কাজ করতে মাঠের দিকে যাচ্ছিলেন সেই সময় বিবস্ত্র অবস্থা ওই মহিলাকে মাঠের মাঝে পরে থাকতে দেখেন। তাঁর দাবি, এর আগে কোনও দিন এমন ঘটনা ঘটেনি। তাই যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
ওই মহিলার পরিবার সূত্র খবর, মহিলার তিন সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে তিনি একই গ্রামে থাকতেন। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন।
পরিবারের লোকেরা আরও জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে ওই মহিলাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজিও করা হয়েছিল। স্থানীয়রা জানিয়েছে, ওই মহিলার দেহ ধান খেতে পরে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দিয়ে ছিলেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে।
ডেবরায় নির্যাতিতা নাবালিকার ঘটনার রেশ কাটতে না কাটতেই পিংলার এই ঘটনা রাজ্য মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
‘আল-কায়েদা’ ধরেও ছেড়ে দিল হাওড়া পুলিশ! কারণ জানলে চমকে যাবেন