Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চোর সন্দেহে গ্রামবাসীদের তাড়া, বাইক নিয়ে পালাতে গিয়ে ছিটকে পড়ে মৃত্যু যুবকের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: চোর সন্দেহে এলাকাবাসীর তাড়া খেয়ে বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। সঙ্গে থাকা তাঁর এক বন্ধুও আহত হয়েছেন। সোমবার রাতে ঘটনাটি ঘটে পিংলা (Pingla Accident) ব্লকের পিন্ডরুই অঞ্চলের উপলদা এলাকায়। ওই দুই

চোর সন্দেহে গ্রামবাসীদের তাড়া, বাইক নিয়ে পালাতে গিয়ে ছিটকে পড়ে মৃত্যু যুবকের

শেষ আপডেট: 12 September 2023 09:31

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: চোর সন্দেহে এলাকাবাসীর তাড়া খেয়ে বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। সঙ্গে থাকা তাঁর এক বন্ধুও আহত হয়েছেন। সোমবার রাতে ঘটনাটি ঘটে পিংলা (Pingla Accident) ব্লকের পিন্ডরুই অঞ্চলের উপলদা এলাকায়। ওই দুই যুবক এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই এলাকায় চোরের উৎপাত বেড়েছে। তাই রাত জেগে টহল দেওয়ার ব্যবস্থা করে ছিলেন গ্রামবাসীরা। এদিনও রাতে কয়েকজন গ্রামবাসী টহল দিচ্ছিলেন। সেই সময় পাঁশকুড়ার দিক থেকে একটি বাইক চালিয়ে উপলদার রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন দুই যুবক।

চোর সন্দেহে তাঁদের বাইকের পিছনে ধাওয়া করেন গ্রামবাসীরা। স্থানীয়দের তাঁদের দিকে তেড়ে আসতে দেখে মারের ভয়ে বাইক নিয়ে পালাতে যান ওই দুইজন। বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তায় বাইক থেকে ছিটকে পড়েন দুজনেই।

ঘটনার খবর পেয়ে, দ্রুত পিংলা থানার পুলিশ (Pingla Accident) এলাকায় আসে। দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডেবরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ একজনের মৃত্যু হয়। অন্যজন আশঙ্কাজন অবস্থায় হাসপাতালে ভর্তি।

ঘটনার পর থেকে উত্তেজনা রয়েছে উপলদা এলাকায়। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম জাকির হোসেন। তাঁর বাড়ি ময়না থানা এলাকার বসনচক গ্রামে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এলাকার বাসিন্দারা চোর সন্দেহে ধরে পিটিয়ে মেরে ফেলেছে ছেলেকে।

মৃতের দাদার অভিযোগ, ডেবরার আত্মীয় বাড়ি থেকে ওই উপলদা হয়ে বাড়ি ফেরার পথেই এই ঘটনা ঘটেছে। যদিও মৃত যুবকের পরিবার থানায় কারও বিরুদ্ধে এখনও অভিযোগ করেনি।

আরও পড়ুন: ছাত্রকে শাসন করে হেনস্থার শিকার শিক্ষক! টিচার্স রুমে ঢুকে মারধরের অভিযোগ


```