
শেষ আপডেট: 14 May 2023 12:24
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: শুয়োরের শুঁড় (Piglet have trunk) ! রবিবার সকাল থেকে অদ্ভুত দর্শন শুয়োর ছানা দেখতে ভিড় জমে গেল জলপাইগুড়ি (Jalpaiguri) ডেঙুয়াঝাড় চা বাগানে।
সেখানের দশ নম্বর শ্রমিক মহল্লার বাসিন্দা চামড়ি মানকি মুন্ডা বাড়িতে শুয়োর পোষেন। সেই শুয়োর ৮ টি ছানার জন্ম দিয়েছে। যার মধ্যে একটি ছানার হাতির মতো লম্বা শুঁড় রয়েছে।
এই খবর চাউর হতেই ওই শুয়োর ছানা দেখতে মানকি মুন্ডার বাড়িতে ভিড় জমিয়েছেন অনেকেই। যদিও জন্মানোর কিছুক্ষণ পড়েই ছানাটির মৃত্যু হয়।
চা শ্রমিক চামরি মানকি মুন্ডা জানান, তিনি গত চার বছর ধরে বাড়িতে শুয়োর পালন করে আসছেন। তার বাড়িতে কয়েকবার শুয়োর ছানার জন্মও হয়েছে। কিন্তু তাঁর বাড়িতে তো নয়ই, তিনি আগে কখনও এমন শুয়োর ছানা জন্মাতে দেখেননি।
অদ্ভুত দর্শন ছানা দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সুব্রত মন্ডল। সুব্রত বাবু বলেন, অবিকল 'হাতির বাচ্চার' মতো দেখতে। শুঁড় রয়েছে। রয়েছে বড় বড় কান। কিন্তু জন্মেছে শুয়োরের পেট থেকে। যদিও ছানাটি মারা গেছে।
এই ঘটনা নিয়ে পশু চিকিৎসক ডাক্তার রাজেশ্বর সিং বলেন এটাকে রাইনো সেফেলিক (RHINO CEPHALIC) বলে। আসলে ফিটাসের বৃদ্ধির সময় জটিলতার কারণ এমন অদ্ভুত দর্শন বাচ্চা জন্ম নেয়। এই জাতীয় বাচ্চারা সাধারণত বাঁচে না।
মধ্যশিক্ষা পর্ষদের অফিসে ফের সিবিআই হানা! জিজ্ঞাসাবাদ চলছে আধিকারিকদের