Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হয় শুয়োর নয় ভোট! শুয়োরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভোট বয়কটের ডাক পুরুলিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: এলাকায় অবাধ বিচরণ শুয়োরের। বরাহ সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসী। তাই সেই শুয়োর এলাকা থেকে সরানোর দাবি জানিয়ে পোস্টার সেঁটে পুরভোট বয়কটের ডাক দিল পুরুলিয়া শহরের দু'নম্বর ওয়ার্ডের মুন্সেফ ডাঙার বাসিন্দারা। সেই পোস্টারে লেখা, স্থ

হয় শুয়োর নয় ভোট! শুয়োরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভোট বয়কটের ডাক পুরুলিয়ায়

শেষ আপডেট: 8 February 2022 11:37

দ্য ওয়াল ব্যুরো: এলাকায় অবাধ বিচরণ শুয়োরের। বরাহ সমস্যায় অতিষ্ঠ এলাকাবাসী। তাই সেই শুয়োর এলাকা থেকে সরানোর দাবি জানিয়ে পোস্টার সেঁটে পুরভোট বয়কটের ডাক দিল পুরুলিয়া শহরের দু'নম্বর ওয়ার্ডের মুন্সেফ ডাঙার বাসিন্দারা। সেই পোস্টারে লেখা, স্থানীয়রা এলাকায় শুয়োরের অত্যাচারে অতিষ্ঠ। তাই শুয়োর হঠানোর দাবিতে ভোট বয়কট। অভিযোগ, পুরুলিয়া পুরসভার দু'নম্বর ওয়ার্ডের বস্তি এলাকায় প্রচুর শুয়োর খামার রয়েছে। সেই খামারের মালিকরা শুয়োরগুলিকে খামারে না রেখে লোকালয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ। এর আগে বহুবার পুরসভা ও জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। তাই শেষ অবধি ভোট বয়কটের রাস্তায় হেঁটেছেন এলাকাবাসীরা। নিজেদের দাবি আদায়ের জন্য এলাকাবাসীর এই অভিনব ভোট বয়কটের হুঁশিয়ারি নজর কেড়েছে সকলের। তবে সেই দাবি কতটা পূরণ হয় এবং এই ভোট বয়কট আগামী দিনে কতটা প্রভাব ফেলে, তা সময়ই বলবে।

```