Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উলুবেড়িয়ায় রাজনাথের সভায় ‘ফাঁকা মাঠ’

দ্য ওয়াল ব্যুরো: লোক এল না তেমন। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফাঁকা মাঠেই সভা করে চলে যেতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। বৃহস্পতিবার বাংলায় প্রচারে এসেছিলেন রাজনাথ। উলুবেড়িয়া

উলুবেড়িয়ায় রাজনাথের সভায় ‘ফাঁকা মাঠ’

শেষ আপডেট: 18 April 2019 15:34

দ্য ওয়াল ব্যুরো: লোক এল না তেমন। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফাঁকা মাঠেই সভা করে চলে যেতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। বৃহস্পতিবার বাংলায় প্রচারে এসেছিলেন রাজনাথ। উলুবেড়িয়া ছাড়াও মালদহে দুটি জনসভা করেন কেন্দ্রীয় এই বিজেপি নেতা। কিন্তু উলুবেড়িয়ার সভায় মাঠের সিংহভাগই খালি রইল। যাতে অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। এমনিতে উলুবেড়িয়া কেন্দ্রে বিজেপি-র সাংগঠনিক শক্তি তেমন নেই। পর্যবেক্ষকদের মতে, এর অন্যতম কারণ এই কেন্দ্রের অধিকাংশটাই সংখ্যালঘু অধ্যুষিত। অনেকে আবার সকালের ঠাটাপোড়া রোদকেও দায়ি করছেন। যদিও মালদহ শহরে রাজনাথের সভায় লোক হয়েছিল ভালই। রাজনাথের সভার এই ফাঁকা মাঠ নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বাংলার শাসক দলের এক নেতা বলেন, “ওদের সংগঠনই নেই। শুধু মুখে বড় বড় কথা।” যদিও বিজেপি নেতাদের অনেকের বক্তব্য, লোক না হওয়ার পিছনে তৃণমূলের চোরা সন্ত্রাসও একটা কারণ। দিনের বেলা কারা বিজেপি-র সভায় যাচ্ছে, সেটা দেখে ফেললে আক্রমণ হতে পারে। তাই অনেকে ভয়ে আসেননি। দলের এক নেতা বলেন, “ভোটটা ঠিক করে হলে কার কত সমর্থন সেটা বোঝা যাবে।” চোদ্দর ভোটে উলুবেড়িয়া থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছিলেন সুলতান আহমেদ। পরে তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রারথী করেন সুলতান-জায়া শাজদা আহমেদকে। এ বারের ভোটেও শাজদাকেই প্রার্থী করেছে তৃণমূল। লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাই তৃণমূলের দখলে। তবে এ দিন স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় ফাঁকামাঠ নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে গটা গ্রামীণ হাওড়ায়।

```