ফেসবুক বন্ধুর বাড়িতে যেতেই বিপত্তি, ছাত্রের উপরে নারকীয় যৌন নির্যাতন
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের এক কলেজ ছাত্রকে নৃশংস ভাবে অত্যাচার ব্যান্ডেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেডিকায় ভর্তি করা হয়েছে।
সঞ্জয় মণ্ডল নামে ওই ছাত্র কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কলেজ থেকে টিউশন পড়তে যাওয়ার কথা ছ
শেষ আপডেট: 7 January 2020 19:58
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের এক কলেজ ছাত্রকে নৃশংস ভাবে অত্যাচার ব্যান্ডেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেডিকায় ভর্তি করা হয়েছে।
সঞ্জয় মণ্ডল নামে ওই ছাত্র কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কলেজ থেকে টিউশন পড়তে যাওয়ার কথা ছিল তাঁর। অভিযোগ, গৃহশিক্ষকের কাছে পড়তে না গিয়ে সে ব্যান্ডেলে চলে যায় ঋক সরকার নামে এক ফেসবুক বন্ধুর কাছে। রাতে মাথার চুল কামানো, ভ্রু কাটা, গালে ক্ষত ও রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। সেখান থেকেই খবর পেয়ে চুঁচু্ড়া হাসপাতালে আসে ছাত্রের বাড়ির লোকজন।

ছাত্রের বাড়ির লোকজনই তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। ছাত্রের দাদা সন্টু মণ্ডলের অভিযোগ, মাস খানেক আগে ব্যান্ডেলের ঋক সরকারের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় সঞ্জয়ের। ঘটনার আগের দিন দক্ষিণ বারাসতে কলেজ করে টিউশন পড়তে যায়। সেখানে পড়া না হওয়ায় ব্যান্ডেলে বন্ধুর ফোন পেয়ে ঘুরতে যায়। তাকে মারধর করে চুল কেটে দিয়ে মলদ্বারে কাঠ ঢুকিয়ে যৌন নির্যাতন চালানো হয়। আবার হুমকিও দেওয়া হয় পুলিশকে না জানাতে।
কী কারনে এই ঘটনা সেটা এখনও স্পষ্ট নয় ছাত্রের পরিবারের কাছে। ছাত্রের দাদা চান তাঁরও ভাইয়ের উপর যে অত্যাচার হয়েছে তার তদন্ত করে ব্যবস্থা নিক পুলিশ। মঙ্গলবার বিকালে চুঁচু্ড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবার।