Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জীবনকে ফ্রেমে ধরেন যাঁরা, তাঁদের জীবনই বিপন্ন! রোজগারহীন কয়েক হাজার ফোটোগ্রাফার

দ্য ওয়াল ব্যুরো: মুহূর্তরা দামী। তবে সব মুহূর্ত কি আর ধরে রাখা যায়! বিজ্ঞানের কল্যাণে কিছু কিছু মুহূর্তকে তাও অমর করে রাখেন ফটোগ্রাফাররা (photographers)। তাঁদের তোলা কালজয়ী ছবিই পরবর্তী ইতিহাস রচনা করে। যুগসন্ধির দলিল হয়ে দাঁড়ায়। কিন্

জীবনকে ফ্রেমে ধরেন যাঁরা, তাঁদের জীবনই বিপন্ন! রোজগারহীন কয়েক হাজার ফোটোগ্রাফার

শেষ আপডেট: 24 October 2021 18:06

দ্য ওয়াল ব্যুরো: মুহূর্তরা দামী। তবে সব মুহূর্ত কি আর ধরে রাখা যায়! বিজ্ঞানের কল্যাণে কিছু কিছু মুহূর্তকে তাও অমর করে রাখেন ফটোগ্রাফাররা (photographers)। তাঁদের তোলা কালজয়ী ছবিই পরবর্তী ইতিহাস রচনা করে। যুগসন্ধির দলিল হয়ে দাঁড়ায়। কিন্তু দিনরাত যাঁরা মুহূর্তদের ফ্রেমবন্দি করার কাজ করে চলেছেন তাঁদেরই জীবন এখন বিপদসীমায়। উত্তর ২৪ পরগনার ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনে প্রায় ৩,০০০ পেশাদার ফটোগ্রাফার রয়েছেন। তাঁদের এখন রোজগার নেই। বেঁচে থাকার কঠিন লড়াই লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়ে তাঁদের শিল্পীসত্তা। তাঁরাই একদিন প্রাচীন জীবনচর্যা, সংস্কৃতির জীবন্ত মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করার লড়াই চালিয়ে ছিলেন। 'হিন্দুত্বের অপমান, ববি দেওল কোথায়!' প্রকাশ ঝা-র সেটে ঢুকে তুলকালাম বজরং দলের লকডাউন, করোনা মহামারীর জেরে, তাঁদের এখন জীবন-জীবিকা সংকটে। ঘরবন্দী হয়ে ছবির খোঁজে বেরোতে পারেননি বহুকাল। তাঁদের সঙ্গে যুক্ত আরও ১,০০০ পরিবারও সেই ক্ষতির মাশুল দিচ্ছে। ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন অনেক অপেশাদার ফটোগ্রাফারও। যাঁরা এখন রুজির টানে সখ ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। তাঁদের কেউ এখন স্যানিটাইজার, মাস্ক বিক্রি করছেন। কেউ আবার টোটো চালাচ্ছেন। বসিরহাট টাউনহলে শতাধিক পেশাদার ও অপেশাদার ফটোগ্রাফারদের নিয়ে এক বিশেষ কর্মশালা হল। আগামীদিনে তাঁদের শিল্পসত্ত্বা বজায় রাখতে কী কী করা উচিত, পরিবারকে বাঁচাতেই বা তাঁদের আশু কর্তব্য কী সে নিয়েই আলোচনা চলল। চিত্রশিল্পীদের অনুপ্রাণিত করতে দুঃসময়ে তাঁদের নানান পরামর্শ দেওয়া হল সেই আলোচনা চক্রে। তাঁদের শিল্পবোধ এবং জীবন যাতে ভারসাম্যে থাকে তার জন্য খুশিমনে পথ চলার অঙ্গীকার করেন ফটোগ্রাফাররা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```