Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেট্রল পাম্পের রেস্ট রুমে রান্না করার সময় হিটার থেকে আগুন! জখম তিন যুবক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রান্না করার সময় দাউ দাউ করে আগুন (Petrol Pump Fire) জ্বলে উঠল বৈদ্যুতিক হিটারে। সেই আগুনেই মারাত্মক জখম হলেন তিন যুবক। বসিরহাটে (Basirhat) হাড়োয়ার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে একটি পেট্রল

পেট্রল পাম্পের রেস্ট রুমে রান্না করার সময় হিটার থেকে আগুন! জখম তিন যুবক

শেষ আপডেট: 20 July 2023 08:43

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রান্না করার সময় দাউ দাউ করে আগুন (Petrol Pump Fire) জ্বলে উঠল বৈদ্যুতিক হিটারে। সেই আগুনেই মারাত্মক জখম হলেন তিন যুবক।

বসিরহাটে (Basirhat) হাড়োয়ার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে একটি পেট্রল পাম্প রয়েছে। সেখানেই কাজ করেন বিহারের বাসিন্দা বছর কুড়ির মুকেশ সাউ। সেখানকার কর্মী হিসাবেই পেট্রল পাম্পের পাশেই রেস্ট রুমে তিনি থাকেন। এদিন রাতে তাঁর নাইট ডিউটি ছিল। পাম্প সামলানোর পাশাপাশি তিনি ঘরে রান্নাও করছিলেন। সেই সময় আচমকাই হিটার থেকে আগুন লেগে যায়। মুকেশের চিৎকারে শুনে পেট্রল নিতে আসা দুই যুবক শাহানুর মোল্লা ও জাহাঙ্গির মোল্লা ছুটে যান ওই ঘরের দিকে।

(Petrol Pump Fire) মুকেশকে বাঁচাতে গিয়ে তাঁরাও আহত হয়েছেন। তিনজনেরই আঘাত গুরুতর।

চিৎকার চেঁচামেচি শুনে আশপাশ থেকে স্থানীয়রা ছুটে যান পেট্রল পাম্পের দিকে। আগুন লেগেছে দেখে তাঁরা বালতি বালতি জল নিয়ে আগুন নেভাতে থাকেন। হাড়োয়া থানার পুলিশকেও খবর দেওয়া হয়। পরে তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা বলছেন, ঠিকমতো আগুন নেভানো না গেলে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারত। পুলিশ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে।

ভোটে জিতে বাড়ি বাড়ি মিষ্টি বিলি তৃণমূল প্রার্থীর, দেখুন ভিডিও


```