Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উল্টোরথের পুজো দিতে কাটতে হবে কুপন! মাহেশের মন্দিরে বিক্ষোভে ফেটে পড়লেন ভক্তরা

দ্য ওয়াল ব্যুরো: আজ উল্টোরথ (Rathayatra)। মাসির বাড়ি থেকে আজই মাহেশের (Mahesh) মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা (Jagannath Balaram Suvadra)। কিন্তু সেই মন্দিরে পুজো দিতে গেলে নাকি কাটতে হবে কুপন! ২০ টাকার কুপন কেটে মন্দিরে ঢুকতে

উল্টোরথের পুজো দিতে কাটতে হবে কুপন! মাহেশের মন্দিরে বিক্ষোভে ফেটে পড়লেন ভক্তরা

শেষ আপডেট: 9 July 2022 06:18

দ্য ওয়াল ব্যুরো: আজ উল্টোরথ (Rathayatra)। মাসির বাড়ি থেকে আজই মাহেশের (Mahesh) মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা (Jagannath Balaram Suvadra)। কিন্তু সেই মন্দিরে পুজো দিতে গেলে নাকি কাটতে হবে কুপন! ২০ টাকার কুপন কেটে মন্দিরে ঢুকতে পারবেন ভক্তরা! এমনই অভিযোগ উঠেছে মাহেশে। উল্টোরথের আবহে মাহেশের মন্দির ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন ভক্তরা।

mahesh

আটদিন আগে রথযাত্রার দিন মাহেশে মাসির বাড়িতে এসেছিলেন জগন্নাথ, বলরাম সুভদ্রা। আজ তাঁদের উল্টোপথে ঘরে ফেরার দিন। কিন্তু ভক্তদের অভিযোগ, টাকা দিয়ে কুপন কাটতে হবে, নতুন এই নিয়ম চালু করেছে মন্দির কর্তৃপক্ষ। মাহেশের ৬২৬ বছরের ইতিহাসে আগে কখনও এমনটা হয়নি। জগন্নাথ নিয়ে ব্যবসা শুরু করেছেন মন্দিরের ট্রাস্টি ও সেবাইতরা, অভিযোগ তেমনটাই। উল্টোরথের দিন সকাল থেকে তা নিয়েই শোরগোল শুরু হয়েছে মাহেশে।

এদিন মন্দিরের সেবাইত তমাল অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখান ভক্তরা। অভিযোগ, রথের দিনও পুজো ও ভোগ নিবেদনের জন্য টাকা নেওয়া হয়েছিল। তাকে কেন্দ্র করেও একদফা বিক্ষোভ হয়।

এর মধ্যেই অবশ্য ২০ টাকার কুপন কেটেই কেউ কেউ পুজো দেন। বিক্ষোভের খবর পেয়ে মন্দিরে হাজির হন শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলররা। কেন টাকা নেওয়া হচ্ছে সে বিষয়ে জবাব চাওয়া হয়েছে মন্দিরের ট্রাস্টির কাছে। তাঁরা বলেছেন, ভগবান সবার। তাঁর পুজো দেওয়ার জন্য কোনওরকম টাকা নেওয়া যাবে না।

বিক্ষোভের মাঝেই অবশ্য উল্টোরথ ঘিরে টানটান মাহেশ। নিয়ম মেনে দুপুর তিনটের পর উল্টোরথের চাকায় টান পড়বে।

আরও পড়ুন: বর্ধমানে রথের মেলায় ভেঙে পড়ল নাগরদোলা, গুরুতর জখম ৪


```