
শেষ আপডেট: 7 March 2023 11:25
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রঙের উৎসবে সামিল হলেন, অথচ রং না মেখে। রঙের বদলে জল দিয়ে হোলি খেললেন তাঁরা। এটাই দস্তুর আসানসোল (Asansol) কর্পোরেশনের ৯৮ নম্বর ওয়ার্ডের হারামডি গ্রামে (Haramdi village)।
ইসকো কারখানার পার্শ্ববর্তী গ্রাম হারামডি। এ গ্রামে বসন্ত বন্দনার প্রথম দিন প্রকৃতিকে পুজো করেন এখানকার মানুষ। দ্বিতীয়দিনে হয় হোলিখেলা। তবে রঙের ব্যবহার না করে একে অপরকে জল ছিটিয়ে (Holi with water) আনন্দ উপভোগ করেন গ্রামের মানুষজন।
স্থানীয় মানুষরা মনে করেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যেহেতু প্রাকৃতির পূজারী তাই কেমিক্যাল রং ব্যবহার না করে একে অপরকে জল ছিটিয়েই রং খেলা সারেন। প্রাচীন নিয়ম মেনে বসন্তের এই বাহা উৎসব পালনে সামিল হন আদিবাসী পরিবারগুলির ছোট থেকে বড়, সবাই।
বিশেষ এই দিনটার সঙ্গে জড়িয়ে রয়েছে কত না রীতি রেওয়াজ। রাজ্যের একেক প্রান্তে একেকভাবে পালিত হচ্ছে দোল।
গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুরে ঐতিহ্যের দোলে সামিল শহরের মানুষ, রঙিন হল পোড়ামাটির হাট