
শেষ আপডেট: 16 September 2022 06:30
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে কাটা পড়ে মৃত্যু (Died) হয়েছিল ৮ ফুট লম্বা পাইথনের (Python)। সেই মরা সাপের সঙ্গে সেলফি (Selfie) তোলার জন্য রেললাইনের (Rail track) উপরেই চলছে হুড়োহুড়ি। প্রাণের তোয়াক্কা না করে দুর্ঘটনাগ্রস্থ সাপের ছবি তুলতে লাইনের উপরেই ভিড় জমিয়েছেন মানুষজন।
শুক্রবার সকালে এই ঘটনায় দেখা গেল সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকায়। এদিন সকালে পাশের জঙ্গল থেকে বেরিয়ে রেল লাইন পেরোনোর চেষ্টা করছিল একটি বিশালকার পাইথন। সেই সময় ওই লাইনে এসে পড়ে ডাউন শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ৮ ফুট লম্বা সাপটির।
ট্রেনের ধাক্কায় পাইথনের মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় উৎসাহী জনতা। লাইনের উপর দাঁড়িয়েই সেলফি তোলা শুরু হয় মৃত সাপটির সঙ্গে। ক্রমশ ভিড় বাড়তে থাকে। লাইনে যে কোনও মুহূর্তে ট্রেন চলে আসতে পারে জানা সত্ত্বেও লোকজন রেল লাইনে দাঁড়িয়েই সাপটির ছবি তুলতে শুরু করে। এর ফলে দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা করছেন অনেকেই।
ঘটনার ঘণ্টা দুয়েক পর ঘটনাস্থলে আসেন বন দফতরের আধিকারিকরা। তাঁরা এসে সাপটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান। তবে সোদপুরের মতো এলাকায় কীভাবে এত বড় পাইথন এল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুষয়টি নিয়ে তদন্ত করে দেখছেন বন দফতরের আধিকারিকরা।
খেলতে গিয়ে নাকে আস্ত পাথরের বোতাম, শিশুকন্যাকে বাঁচাল ক্যানিং মহকুমা হাসপাতাল