Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘গুজবে কান দেবেন না প্লিজ, বাংলায় মানুষ ভাল আছে’: বিশেষ পুলিশ অবজার্ভারকে তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি ও বাকি বিরোধী দলগুলি যখন নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করতে চাইছে, তখন তৃণমূল নেতৃত্বও তাদের স্পষ্ট বক্তব্য জানিয়ে এল কমিশনকে। বাংলার শাসক দলের দাবি, এ রাজ্যে মানু

‘গুজবে কান দেবেন না প্লিজ, বাংলায় মানুষ ভাল আছে’: বিশেষ পুলিশ অবজার্ভারকে তৃণমূল

শেষ আপডেট: 1 April 2019 10:41

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি ও বাকি বিরোধী দলগুলি যখন নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করতে চাইছে, তখন তৃণমূল নেতৃত্বও তাদের স্পষ্ট বক্তব্য জানিয়ে এল কমিশনকে। বাংলার শাসক দলের দাবি, এ রাজ্যে মানুষ খুব ভাল আছে। আইন-শৃঙ্খলার অবস্থাও ভাল। কিন্তু বিজেপি গুজব ছড়াচ্ছে। ওসবে যেন কান না দেয় কমিশন। বাংলায় অবাধ ও সুষ্ঠু ভোট করাতে কমিশন যে চেষ্টার ত্রুটি রাখবে না, তা প্রথম দিন থেকেই জানাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। স্পর্শকাতর রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য যে বিশেষ পুলিশ অবজার্ভার নিয়োগ করা হবে, তা-ও তিনি অনেক আগেই জানিয়েছিলেন। সেই মোতাবেক বাংলার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক দুবেকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে কমিশন। বিবেক দুবে রবিবার কলকাতায় এসে পৌঁছন। তার পরেই একে একে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করেন। এ দিন তৃণমূলের তরফে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্য মন্ত্রী তাপস রায় এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী। সূত্রের খবর, কমিশনকে তাপসবাবুরা বলেন, বাংলায় নেতৃত্বের সঙ্কটে ভুগছে বিজেপি। বাম, কংগ্রেসের সঙ্কট আরও তীব্র। তাদের ভয় হচ্ছে, অস্তিত্বই বুঝি এ বার লোপ পাবে। এই অবস্থায় ওরা গেলে-গেল বলে গুজব ছড়াতে শুরু করেছে। বাংলায় রাজনৈতিক হিংসা চলছে বলে ভিত্তিহীন খবর ছড়িয়ে নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ফলে কমিশন কোনও পদক্ষেপ করার আগে সত্যতা যাচাই করে নেয়। সূত্রের খবর, বিশেষ পুলিশ পর্যবেক্ষককে এ দিন তাপস বাবু আরও বলেন, রাজনৈতিক হিংসার দৃষ্টান্ত দিতে পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে আনছে বিজেপি। অথচ বাস্তব হল, এ ব্যাপারে পঞ্চায়েত ভোটের সময়েও ওরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু কিছুই সুবিধা করতে পারেনি। কমিশনের এই পুলিশ কর্তার কাছে এ দিন বিজেপি-র বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগও জানিয়েছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপি প্রার্থী ও নেতারা বাংলায় ভয়ঙ্কর সব কথা বলছেন। কেউ বলছেন, 'আধা-সামরিক বাহিনীকে বলব পায়ে না গুলি করে বুকে গুলি করুন', কেউ আবার বলছেন, পাল্টা মারের কথা। এমন একটা ধারণা তৈরি করা হচ্ছে, যেন কমিশন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কথায় চলছে। যদিও কমিশন সূত্রের খবর, বিশেষ পুলিশ পর্যবেক্ষক তৃণমূল নেতৃত্বকে আশ্বস্ত করেছেন, তাঁদের তরফে নিরপেক্ষতার কোনও অভাব হবে না। কমিশন নিজস্ব সূত্রে পরিস্থিতি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবে।

```