Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

তিন দিনে ১০০ ফুট গিলেছে ইছামতী, ভাঙনের মুখে স্বরূপনগরের তিন গ্রামের ভবিষ্যৎ

দ্য ওয়াল ব্যুরো: দুই বাংলার মাঝখান দিয়ে বয়ে যাওয়া ইছামতীর যেমন-তেমন গতিপথে ভাঙন ধরছে এপার বাংলায়। গত তিনদিনে ১০০ ফুট পাড় গিলে নিয়েছে এ নদী। সঙ্গে নিয়েছে পাঁচটি ঘর ও চাষের জমি। তাই বসিরহাটের স্বরূপনগরের তেঁতুলিয়া, খালপাড়া, দাসপাড়ার বাসিন্দা

তিন দিনে ১০০ ফুট গিলেছে ইছামতী, ভাঙনের মুখে স্বরূপনগরের তিন গ্রামের ভবিষ্যৎ

শেষ আপডেট: 2 February 2021 10:17

দ্য ওয়াল ব্যুরো: দুই বাংলার মাঝখান দিয়ে বয়ে যাওয়া ইছামতীর যেমন-তেমন গতিপথে ভাঙন ধরছে এপার বাংলায়। গত তিনদিনে ১০০ ফুট পাড় গিলে নিয়েছে এ নদী। সঙ্গে নিয়েছে পাঁচটি ঘর ও চাষের জমি। তাই বসিরহাটের স্বরূপনগরের তেঁতুলিয়া, খালপাড়া, দাসপাড়ার বাসিন্দাদের চোখে-মুখে এখন শুধুই আতঙ্ক। ভয়ে রাতে দু-চোখের পাতা এক করতে পারচ্ছেন না গ্রামের বাসিন্দারা। সর্বক্ষণই তাঁদের মনে হচ্ছে, এই বুঝি ইছামতির ভাঙনে ঘরটাই চলে যাবে। উঠোনের প্রায় কাছাকাছি এসে পড়েছে নদী। এলাকার বাসিন্দা জয়া, সুলতা, কাঞ্চনরা জানিয়েছেন, ইছামতীর ভাঙনে ইতিমধ্যে বহু চাষের জমি, ঘর ভেঙে নদীগর্ভে চলে গেছে‌। আরও বড় ভাঙনের আশঙ্কায় রয়েছে। যখন-তখন ইছামতী গিলে নেবে অবশিষ্টটুকু। না ঘুমিয়ে দিন কাটছে জেলেপাড়া সহ ওই তল্লার তিন গ্রামের। জানা গেছে, ওই এলাকার বেশির ভাগে মানুষই মতুয়া সম্প্রদায়ের। বিধানসভা নির্বাচনে যখন মতুয়াদের ভোট একটা বড় ফ্যাক্টর, সেই সময় তাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে ইছামতীর বাঁকেই। মূলত নদীতে মাছ ধরে অথবা জমিতে চাষ করে তাদের পেটের ভাত জোটে। কিন্তু ভাঙন যখন একবার শুরু হয়েছে, তখন পরিস্থিতি খুবই সঙ্গীন। তাই এই নদীই এখন তাঁদের কাছে বিভীষিকা। ভোরের আলোতে একটু স্বস্তিতে থাকা গেলেও অন্ধকার নামলে জেগে বসে থাকতে হয়। ২০০০ সালের বন্যায় একাশোর বেশি সীমান্তের গ্রাম গিলে খেয়ে নিয়েছিল ইচ্ছামতী। সেই সঙ্গে তলিয়ে গিয়ে ছিল কয়েকশো বিঘা চাষের জমি। গত তিন দিনে ইছামতী নদীর প্রায় ২০০ ফুট পাড় নদীর গর্ভে চলে গিয়েছে। বারবার প্রশাসনকে বলেও ফল মেলেনি। 'ইছামতী-বিদ্যাধরী নদী বাঁচাও কমিটি' দীর্ঘমেয়াদী অর্থ প্রকল্পের সাহায্য চাইতে গ্রিন ট্রাইবুনালেও গিয়েছিল। তাতে কোনও লাভ হয়নি। তবে এভাবে যদি ভাঙন বাড়তে থাকে, তেঁতুলিয়া, জেলেপাড়া, দাসপাড়া, এলাকার নদীর পাড়ে বাস করা ২০০ পরিবার আর্থিক ক্ষতি শিকার হবে। ছাদ হারাবে প্রায় দেড়ে হাজার মানুষ। স্বরূপনগরের বিডিও কৃষ্ণগোপাল ধারা বলেন, "ইছামতী নদীর গতিপথ পাল্টে যাওয়ায় এই ভাঙন। আমরা ক্ষতিগ্রস্তদের দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এর মধ্যেই উত্তর ২৪ পরগনা জেলাশাসক সেচ দফতরে আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। শিগ্গরি এলাকায় সমস্ত যাচাই করতে আসবেন তারা।"

```