Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে হুমকি চিঠির তদন্তে বর্ধমান আদালতে পাটনা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীকে (Sushil Modi) হুমকি চিঠির (threat letter) তদন্তে বর্ধমানে (Burdwan) এল পাটনা (Patna) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাটনা পুলিশের দুই আধিকারিক বর্ধমান আদালতে আসেন। যার নামে হুমকি চি

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে হুমকি চিঠির তদন্তে বর্ধমান আদালতে পাটনা পুলিশ

শেষ আপডেট: 22 September 2022 15:56

দ্য ওয়াল ব্যুরো: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীকে (Sushil Modi) হুমকি চিঠির (threat letter) তদন্তে বর্ধমানে (Burdwan) এল পাটনা (Patna) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাটনা পুলিশের দুই আধিকারিক বর্ধমান আদালতে আসেন। যার নামে হুমকি চিঠি গিয়েছে সেই মুহুরি চম্পা সোমকে জিজ্ঞাসাবাদ করেন। তবে এ ব্যাপারে মুখ খুলতে চাননি কেউই।

অন্যদিকে অভিযুক্ত চম্পা সোম জানান, মিনিট পাঁচেক তদন্তকারীরা তাঁর সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমি ওদের সব জানিয়েছি। বলেছি আমি সুশীল কুমার মোদীকে চিনি না। তাঁর প্রতি আমার কোনও অনুযোগ থাকতেই পারে না। পাটনা যাওয়ার রাস্তাও আমি চিনি না।” চম্পাদেবীর ধারণা, এই ঘটনার পিছনে গ্রেফতার হওয়া আইনজীবী সুদীপ্ত রায় থাকতে পারেন। তিনি এভিডেভিট করতে বাধা দিতেন বলে তাঁরা গণ দরখাস্ত করেছিলেন। সেসময় তিনি তাঁকে এবং বাপ্পাদিত্যবাবুকে দেখে নেওয়ার হুমকি দেন। বুধবার একই সন্দেহ প্রকাশ করে কার্যত চম্পাদেবীর পাশেই দাঁড়িয়েছিল বার অ্যাসোসিয়েশন এবং ল-ক্লার্কদের সংগঠন। এই নিয়ে আজও চাঞ্চল্য ছিল আদালত চত্বরে।

উল্লেখ্য, দু’দিন আগে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীকে খুনের হুমকি দিয়ে চিঠি গিয়েছিল বর্ধমান থেকে। এই চিঠি পাঠানোর অভিযোগ উঠেছিল বর্ধমানের রায়ান গ্রামের বাসিন্দা চম্পা সোমের বিরুদ্ধে। চম্পাদেবী বর্ধমান জর্জ-কোর্টের ল'ক্লার্ক। চম্পাদেবী জানান, তাঁর কথায় তদন্তকারীরা আশ্বস্ত হয়েছেন যে এর পিছনে অন্য কিছু আছে।

সিপিএমের তির-ধনুক পুলিশকে, বাম মিছিল ঘিরে রণক্ষেত্র রায়গঞ্জ


```