Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাপে কাটা শিশুকে ঝাড়ফুঁক! মৃত্যুর পর ওঝাকে ঘিরে ধরল গ্রামবাসীরা, পাথরপ্রতিমায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সাপে কাটা (Snake Bite) শিশুকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার দুয়ারে ছুটে গেছিলেন বাবা-মা। ওঝা দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করার পরেও লাভ হল না, বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছোট্ট শিশু (Child

সাপে কাটা শিশুকে ঝাড়ফুঁক! মৃত্যুর পর ওঝাকে ঘিরে ধরল গ্রামবাসীরা, পাথরপ্রতিমায় শোরগোল

শেষ আপডেট: 7 August 2022 08:12

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সাপে কাটা (Snake Bite) শিশুকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার দুয়ারে ছুটে গেছিলেন বাবা-মা। ওঝা দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করার পরেও লাভ হল না, বিষক্রিয়ায় নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছোট্ট শিশু (Child)।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার (Patharpratima) অচিন্ত্যনগরে। সেখানেই শনিবার সাপের কামড় খায় সেখানকার আট বছরের এক শিশু। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত, কিন্তু বাবা-মা শিশুটিকে নিয়ে ছুটে যান ওঝার কাছে। দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক তুকতাক করেন সেই ওঝা। কিন্তু শেষমেশ জানান, তিনি কিছুই করতে পারবেন না।

ততক্ষণে নিস্তেজ হয়ে এলিয়ে পড়েছে বাচ্চাটি। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এরপরই ওঝার উপর খেপে ওঠেন বাচ্চাটির বাড়ির লোকজন। গ্রামবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই ওঝাকে ঘিরে। বাচ্চাটির বাড়ির লোকজন ওঝার নামে অভিযোগও দায়ের করেছেন, তার ভিত্তিতে পুলিশ ওই ওঝাকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: মধুচক্রের ফাঁদে পা! অশ্লীল ভিডিও ভাইরালের ভয়ে আত্মঘাতী জলপাইগুড়ির যুবক


```