Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, হাওড়া স্টেশনে হাত ফস্কে প্ল্যাটফর্মের ফাঁকে গলে গেলেন যাত্রী

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন ধরার তাড়া রয়েছে। কিন্তু ট্রেনে ওঠার আগেই চলতে শুরু করে দিয়েছে তা। প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যাওয়া সেই ট্রেন (running train) ধরতে এমনই মরিয়া হয়ে উঠলেন এক যাত্রী (passenger), যে পা পিছলে ট্রেন এবং প্ল্যাটফর্মের (platfo

চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, হাওড়া স্টেশনে হাত ফস্কে প্ল্যাটফর্মের ফাঁকে গলে গেলেন যাত্রী

শেষ আপডেট: 28 September 2022 04:03

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন ধরার তাড়া রয়েছে। কিন্তু ট্রেনে ওঠার আগেই চলতে শুরু করে দিয়েছে তা। প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যাওয়া সেই ট্রেন (running train) ধরতে এমনই মরিয়া হয়ে উঠলেন এক যাত্রী (passenger), যে পা পিছলে ট্রেন এবং প্ল্যাটফর্মের (platform) মাঝের ফাঁকে পড়ে গেলেন (fell down) তিনি। গা শিউরে ওঠা সেই ঘটনার পুরোটা ধরা পড়েছে স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরায়।

ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হাওড়া স্টেশনের (Howrah Station) নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্ল্যাটফর্মে। সেই সময় স্টেশন থেকে ছেড়ে এগিয়ে যাচ্ছিল আপ পুরুলিয়া এক্সপ্রেস। তাতে উঠবেন বলেই প্ল্যাটফর্ম বরাবর ছুটে চলেছিলেন এক ব্যক্তি। কাছাকাছি আসতেই চলন্ত ট্রেনের দরজার হ্যান্ডল ধরে উপরে ওঠার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু সেটা করতে গিয়েই পিছলে যান তিনি। সঙ্গে সঙ্গেই ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে রেললাইনে ঢুকে যান ওই যাত্রী।

চোখের সামনে এমন ঘটনা দেখে শিউরে ওঠেন স্টেশনে উপস্থিত বাকিরা। তবে দুই আরপিএফ আধিকারিকের বুদ্ধি এবং তৎপরতায় প্রাণ বাঁচে ওই যাত্রীর। দুর্ঘটনার সময় ১৮ নম্বর প্ল্যাটফর্মে ডিউটিতে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এ কে যাদব এবং এ কে আকেলা। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে যান ওই যাত্রীর কাছে। হাত ধরে তাঁকে টেনে প্ল্যাটফর্মে তোলেন তাঁরা।

যদিও ওই ব্যক্তির বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটায় হাঁফ ছেড়ে বেঁচেছেন সকলে। দুর্ঘটনার পুরো দৃশ্যটি রেকর্ড হয়ে যায় স্টেশন চত্বরে সিসিটিভি ক্যামেরায়। তবে চোখের সামনে এমন ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান অন্য যাত্রীরা।

মায়ের মৃতদেহ আগলে তিন দিন বসে রইলেন মেয়ে! রবিনসন স্ট্রিটের ছায়া রামরাজাতলায়


```