Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সুন্দরবনকে বাঁচাতে আট হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করল বিজ্ঞান মঞ্চ

দ্য ওয়াল ব্যুরো: 'বাঁচলে সুন্দরবন, তুমিও বাঁচবে।' তারা উপকূলরক্ষী, সুন্দরবনের রক্ষকও বটে। ম্যানগ্রোভদের (Mangrove) বিশাল বাহিনী গড়তে না পারলে সুন্দরবনের অস্তিত্ব বারে বারেই সঙ্কটে পড়বে। বিগত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের দাপট সেটা হ

সুন্দরবনকে বাঁচাতে আট হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করল বিজ্ঞান মঞ্চ

শেষ আপডেট: 25 October 2021 09:46

দ্য ওয়াল ব্যুরো: 'বাঁচলে সুন্দরবন, তুমিও বাঁচবে।' তারা উপকূলরক্ষী, সুন্দরবনের রক্ষকও বটে। ম্যানগ্রোভদের (Mangrove) বিশাল বাহিনী গড়তে না পারলে সুন্দরবনের অস্তিত্ব বারে বারেই সঙ্কটে পড়বে। বিগত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড়ের দাপট সেটা হাতেনাতে প্রমাণ করে ছেড়েছে। প্রাকৃতি দুর্যোগ থেকে নদীবাঁধকে রক্ষা করতে তাই ম্যানগ্রোভ গাছের চারা রোপণেই বেশি জোর দিয়েছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড় আমফানের পরে লণ্ডভণ্ড সুন্দরবনে পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য বন দফতর। তারপর ধাপে ধাপে ম্যানগ্রোভ বসানোর কাজ হয়েছে। এখন প্রায় আট হাজার ম্যানগ্রোভ চারা রোপণ করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের টিয়ামারী নদীর চড় বরাবর ১২০০ ফুট জায়গায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলা হবে। আজ সেখানে ৮ হাজার চারা রোপণের ব্যবস্থা করেছে বিজ্ঞান মঞ্চ। দূষণ জর্জরিত সুন্দরবনকে বাঁচাতে নতুন স্লোগান তোলা হয়েছে 'বাঁচলে সুন্দরবন, তুমিও বাঁচবে।' বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মিলন গাইন বলেছেন, ইচ্ছামতী বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ৩১ জন বিজ্ঞান ও পরিবেশ কর্মী। সুন্দরবনের দয়াপুরের একটি ম্যানগ্রোভ নার্সারি থেকে চারা সংগ্রহ করে আনা হয়। গাছ বাঁচাতে ১২০০ ফুট নদীর চড় আগেই ঘিরে ফেলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সেখানে চারা রোপণ করা হবে। নদী বাঁধ বাঁচাতে গোটা বিষয়টির পরিচালনা করছেন ইচ্ছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখোপাধ্যায় ও সম্পাদক প্রদীপ্ত সরকার। পার্থবাবু বলেছেন, "প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সুন্দরবনের নদী বাঁধকে রক্ষা করতে পারে একমাত্র ম্যানগ্রোভ। তাই আগামীতে সুন্দরবনের নদী বাঁধ রক্ষার স্বার্থে অসংখ্য জায়গায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলার আহ্বান রাখছি। ঘটা করে ম্যানগ্রোভ চারা রোপণ নয়,সুন্দরবনের জনজীবনের স্বার্থে আগামীতে একে রক্ষা করার দায় আমাদের।" পরিবেশবিদেরা বলেছেন, ম্যানগ্রোভের জঙ্গল ঝড়ের ঝাপটা ঠেকাতে ঢালের মতো কাজ করে। এই উদ্ভিদ তাদের শিকড় মাটি আঁকড়ে রাখে। ফলে বৃষ্টিতে মাটি আলগা হয়ে ভূমিধসের সম্ভাবনা কম থাকে। বন দফতরের অভিজ্ঞ অফিসারেরা জানাচ্ছেন, চারা লাগালেই যে পরের বছর তার সুফল মিলবে, এমন নয়। চারাগুলি বড় হলে তবেই তারা ঝড় ঠেকাতে বা বাঁধ রক্ষা করতে পারবে। তার জন্য নিয়মিত বনসৃজন করাও দরকার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```