Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

Parui Body: পারুইয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলল মহিলাকর্মীর দেহ

দ্য ওয়াল ব্যুরোঃ ফের খবরের শিরোনামে পারুই ! বীরভূমের পারুই থানার অন্তর্গত বাতিকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের (Health Center) ভিতর থেকে উদ্ধার হল এক মহিলাকর্মীর দেহ (Parui Body)। স্বাস্থ্যকেন্দ্রের একটা ঘরে তাঁর দেহ পড়েছিল। খুন না আত্মহত্

Parui Body: পারুইয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলল মহিলাকর্মীর দেহ

শেষ আপডেট: 24 March 2022 09:22

দ্য ওয়াল ব্যুরোঃ ফের খবরের শিরোনামে পারুই ! বীরভূমের পারুই থানার অন্তর্গত বাতিকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের (Health Center) ভিতর থেকে উদ্ধার হল এক মহিলাকর্মীর দেহ (Parui Body)। স্বাস্থ্যকেন্দ্রের একটা ঘরে তাঁর দেহ পড়েছিল। খুন না আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: মানুষ পোড়া গ্রামে যেন মেলা বসেছে, ভিড়ের আশায় বাদাম-দই বেচতে এলেন সওদাগর-নীলু

বুধবার হাসপাতালে ডিউটি করতে এসেছিলেন তিনি। প্রতিদিন বিকেলে বাড়ি ফিরলেও বুধবার বাড়ি যেতে দেরি হয় তাঁর। সন্ধে হওয়ার পরেও বাড়ি না ফেরায় তাঁর স্বামী হাসপাতালে খোঁজ নিতে আসেন। তখনই ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি ঘরে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

আরও পড়ুন: বখরার জন্যই খুন হয়েছে ছেলে, বাঘের দেশে ভয়ে আছি, বিস্ফোরক ভাদুর বাবা

বাতিকার উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরে তাঁর স্কুটি রাখা ছিল। ডেকে কাউকে না পেয়ে তাঁর স্বামী গ্রামের লোকেদের ডেকে স্বাস্থ্যকেন্দ্রের তালা ভাঙেন। এরপরেই রক্তাক্ত অবস্থায় ওই মহিলা কর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।


```