Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাড়াতাড়ি মিটবে এসএসসি চাকরিপ্রার্থীদের সমস্যা, দাবি পূরণ হবে মাদ্রাসা শিক্ষকদেরও: পার্থ

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা পাশ করেছেন, কিন্তু চাকরি পাননি। এমনকী জানতেও পারেননি, তাঁদের প্রাপ্ত নম্বর অনুসারে প্যানেলে তাঁদের নাম আছে কি না। তাই অনশনে বসেছিলেন কলকাতা প্রেস ক্লাবের সামনে। এসএসসির চাকরিপ্রার্থীদের এই সমস্যা তাড়াতাড়িই সমাধান কর

তাড়াতাড়ি মিটবে এসএসসি চাকরিপ্রার্থীদের সমস্যা, দাবি পূরণ হবে মাদ্রাসা শিক্ষকদেরও: পার্থ

শেষ আপডেট: 1 July 2019 14:11

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা পাশ করেছেন, কিন্তু চাকরি পাননি। এমনকী জানতেও পারেননি, তাঁদের প্রাপ্ত নম্বর অনুসারে প্যানেলে তাঁদের নাম আছে কি না। তাই অনশনে বসেছিলেন কলকাতা প্রেস ক্লাবের সামনে। এসএসসির চাকরিপ্রার্থীদের এই সমস্যা তাড়াতাড়িই সমাধান করা হবে বলে ঘোষণা করল রাজ্য সরকার। একই ভাবে মাদ্রাসার শিক্ষকদের বেতন না বাড়া ও সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ার দাবিও দু'চার দিনের মধ্যেই খতিয়ে দেখার উদ্যোগ নেবে রাজ্য। সোমবার এমনটাই বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করে যে এজেন্সি, তাদের লাভ কমিয়ে সাম্মানিক বাড়ানোর কথা বলা হবে। কারন ওই শিক্ষকদের নিয়োগ করেছে ওই সংস্থা। প্রাথমিক শিক্ষকদের দাবিদাওয়ার বৈষম্য নিয়ে শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পার্থ। তিনি আরও জানান, শুধু স্কুলের নিয়োগই নয়। কলেজের গেস্ট লেকচারার হিসেবেও তাঁদের ইউজিসি-র যোগ্যতা দেখে নেওয়া হবে। তার পরে কলেজের সঙ্গেও কথা বলা হবে। অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজগুলো করা হবে বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি পরীক্ষা দিয়েও বেশ কয়েক বছর ধরে কাজে নিয়োগ না হওয়া নিয়ে বহু বার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু বারবার আবেদন করেও কোনও আশ্বাস না পাওয়ায়, এপ্রিল মাসে প্রেস ক্লাবের সামনে অনশন শুরু করেন তাঁরা। অভিযোগ তোলেন, নিয়োগে অস্বচ্ছতা রয়েছে। কম নম্বর পেয়েও অনেকে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। তাঁদের অনশনের ২৮ দিনের মাথায় মুখ্যমন্ত্রী নিজে এসে আশ্বাস দেন, নির্বাচনের পরে, জুন মাসে তাঁদের বিষয়টি খতিয়ে দেখা হবে। জুন মাসও পেরিয়ে গেল, ফের তদ্বির শুরু করেছেন আন্দোলনকারীরা। তাঁদের আশ্বাস দিয়েই যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ-জট কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

```