যা হয়েছে সব আগে, এই সরকারের আমলে কোনও দুর্নীতি হয়নি! বিধানসভায় জানালেন পার্থ
দ্য ওয়াল ব্যুরো: এই সরকারের আমলে কোনও রকমের দুর্নীতিই হয়নি শিক্ষা ক্ষেত্রে! এ দিন বিধানসভায় এমনই দাবি করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বরং পরোক্ষে রাজ্যের পূর্ববর্তী শাসক বামেদের উপর দোষ চাপিয়ে দেন তিনি।
শিক্ষা বাজেটের সমাপ্ত
শেষ আপডেট: 4 July 2019 18:54
দ্য ওয়াল ব্যুরো: এই সরকারের আমলে কোনও রকমের দুর্নীতিই হয়নি শিক্ষা ক্ষেত্রে! এ দিন বিধানসভায় এমনই দাবি করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বরং পরোক্ষে রাজ্যের পূর্ববর্তী শাসক বামেদের উপর দোষ চাপিয়ে দেন তিনি।
শিক্ষা বাজেটের সমাপ্তি ভাষণে পার্থ চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, "আপনারা অভিযোগ করে আসছেন শিক্ষকদের চাকরি দেওয়ার নাম করে টাকা দেওয়া হয়েছে। কে শিক্ষকদের চাকরি দেওয়ার সময় টাকা নিয়েছে আপনারাই বলুন। দেখুন না, আমি কোনও পদক্ষেপ নিতে পারি কি না। আপনারা তো কিছু সঠিক পথে বলেন না!"
পার্থর আরও তীব্র ও সরাসরি অভিযোগ, "এর আগে আপনারা যেখানে শিক্ষক দরকার নেই, সেখানেও শিক্ষক ঢুকিয়েছিলেন। প্রায় আড়াই লক্ষ এরকম ঘটনা রয়েছে। কী মানসিকতা ছিল আপনাদের, জানি না। আপনারা মনে হয় ক্যাডার বেস চাকরির ব্যবস্থা করেছিলেন। তাই যেখানে শিক্ষক বেশি সেখানে আরও শিক্ষক ঢুকিয়েছেন আর যেখানে দরকার সেখানে ফাঁকা রয়ে গেছে। আপনারা সেই সমস্যা সমাধানের কথা ভাবেননি, শুধু একের পর এক লোক নিয়ে গিয়েছেন, সরকারি চাকরিতে ঢুকিয়েছেন ইচ্ছেমতো।"