Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: করোনা থাবায় পণ্ড হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার পার্থবাবু জানিয়েছেন, পরিস্থিতি ঠিক থাকলে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হবে ২৯ জুন, ২ ও ৬

উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

শেষ আপডেট: 19 May 2020 15:57

দ্য ওয়াল ব্যুরো: করোনা থাবায় পণ্ড হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার পার্থবাবু জানিয়েছেন, পরিস্থিতি ঠিক থাকলে উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই। তবে এই তিনটি তারিখই সম্ভাব্য। এখনও কিছুই চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে তা ঘোষণা করা হবে। করোনা সতর্কতায় মার্চের মাঝামাঝি সময় থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ হয়ে যায় রাজ্যে। তারপর ধাপে ধাপে একের পর এক সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা দফতর। প্রথম দফায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ। অর্থাৎ এবছর যারা ক্লাস ওয়ানে পড়ছে পরের শিক্ষাবর্ষে তারা এমনিই দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হবে। ক্লাস এইটের ছেলেমেয়েরা উঠবে নাইনে। তারপর একাদশ শ্রেণি নিয়েও সিদ্ধান্ত জানায় রাজ্য। পার্থবাবু ঘোষণা করেন একাদশ শ্রেণির সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণিরও পরীক্ষা অসম্পূর্ণ ছিল। মাধ্যমিকের খাতা দেখার বিষয়েও কয়েকদিন আগে সরকারি সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়েছে। লকডাউন উঠলেই ফলপ্রকাশ করা হবে। যদিও তারপর চতুর্থ দফার লকডাউন ঘোষিত হয়েছে সারা দেশে। চলবে ৩১ মে পর্যন্ত। তারপর ভর্তি প্রক্রিয়া। ইতিমধ্যেই জয়েন্ট এণ্ট্রাস ও নিট পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে। ফলে উচ্চমাধ্যমিক তথা হায়ার সেকেন্ডারি স্তরের পরীক্ষা শেষ করার বাধ্যবাধকতাও রয়েছে বোর্ডগুলির। শিক্ষামহলের অনেকের মতে, ছাত্রছাত্রীদের মানসিক প্রস্তুতির জন্যই সম্ভাব্য তারিখের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। তবে সবটাই পরিস্থিতির উপর নির্ভর করছে।

```