Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতিহাস বই থেকে পার্থর নাম সরছে না, জানিয়ে দিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান

দ্য ওয়াল ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম রয়েছে। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরগরম বাংলার রাজনীতি। এই পরিস্থিতিতে ত

ইতিহাস বই থেকে পার্থর নাম সরছে না, জানিয়ে দিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান

শেষ আপডেট: 1 August 2022 15:45

দ্য ওয়াল ব্যুরো: মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম রয়েছে। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরগরম বাংলার রাজনীতি। এই পরিস্থিতিতে তাঁর নাম ছোটদের বইতে রেখে দেওয়া উচিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সোমবার শিক্ষামন্ত্রীর পাশে বসে পর্ষদের (West Bengal Board of Secondary Education) সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানিয়েছেন, পার্থবাবুর নাম বইতে থাকবে, তা সরানো হচ্ছে না।

কেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম সরকারি ইতিহাস (History Book) বইয়ে রেখে দেওয়া হচ্ছে, তাও স্পষ্ট করেছেন অভীক মজুমদার। বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে যে বাক্য বইতে রয়েছে তাতে কোনও ভুল নেই। ২০১৬ সালে এই বই লেখা হয়েছিল। সেই সময়ের প্রেক্ষিতে বাক্যটি সত্য। ঐতিহাসিকভাবেও বাক্যটির সত্যতা প্রসঙ্গে কোনও সন্দেহ নেই।

ইতিহাস বইয়ের কোন বাক্য নিয়ে আপত্তি (Partha Chatterjee)?

মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বই ‘অতীত ও ইতিহাস’। তাতে সিঙ্গুর আন্দোলন সংক্রান্ত বিষয়ে কিছুটা আলোচনা রয়েছে। সেখানেই লেখা রয়েছে, “সেই আন্দোলনকে সুসংহত করে তার নেতৃত্ব দিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চ্যাটার্জী।”

কিছুদিন আগেই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ টাকার পাহাড় উদ্ধার হয়েছে। জনমানসে তারপর থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের ভাবমূর্তি কলুষিত। বিতর্কের মাঝে তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁকে দলের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গিয়েছে মন্ত্রিত্বও। এই পরিস্থিতিতে তাঁর নাম পাঠ্য বইতে রেখে দেওয়া উচিত নয় বলে সওয়াল করেছিলেন অনেকে। নানামহল থেকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশে বসে পর্ষদের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম বই থেকে সরানো হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি নেলসন ম্যান্ডেলার স্ত্রী উইনি ম্যান্ডেলার প্রসঙ্গও তোলেন। বলেন, উইনি ম্যান্ডেলার নাম দুর্নীতিতে জড়ানোর পর তাঁকে দল থেকে বহিষ্কার করেছিলেন নেলসন ম্যান্ডেলা, কিন্তু বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে তাঁর অবদান আজও স্বীকৃত। একইভাবে সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে পার্থ চট্টোপাধ্যায়ও ছিলেন, তা ঐতিহাসিকভাবে সত্য। তাই এই বাক্য সরানোর প্রয়োজন নেই।

আরও পড়ুন: অভিষেক নৈতিকতার কথা বলেছিলেন, পরেশ কি মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন? সঙ্গে আর কে!


```