Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অর্পিতা নিয়ে পার্থ নীরব, বাইরনের দলবদলে উচ্ছ্বসিত প্রাক্তন মহাসচিব

দ্য ওয়াল ব্যুরো: মাস দুয়েক আগের ঘটনা। ভার্চুয়াল শুনানিতে দু’জন দু’জনকে লাভ সাইন দেখিয়েছিলেন। চোখে চোখে কথাও হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Partha Chatterjee Arpita Mukherjee)। কিন্তু সেই অর্পিতাই সোমবার বলেছেন,

অর্পিতা নিয়ে পার্থ নীরব, বাইরনের দলবদলে উচ্ছ্বসিত প্রাক্তন মহাসচিব

শেষ আপডেট: 30 May 2023 08:56

দ্য ওয়াল ব্যুরো: মাস দুয়েক আগের ঘটনা। ভার্চুয়াল শুনানিতে দু’জন দু’জনকে লাভ সাইন দেখিয়েছিলেন। চোখে চোখে কথাও হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Partha Chatterjee Arpita Mukherjee)। কিন্তু সেই অর্পিতাই সোমবার বলেছেন, গোটা দুর্নীতির মাস্টারমশাই পার্থ। মঙ্গলবার পার্থকে আলিপুর আদালতে তোলা হয়েছে। তবে বান্ধবীর মন্তব্য নিয়ে নীরবই রইলেন বেহালা পশ্চিমের বিধায়ক। বরং তাঁর গলায় উচ্ছ্বাস শোনা গেল বাইরন বিশ্বাসের (Bayron Biswas) দলবদল নিয়ে (Partha Chatterjee On Bayron Biswas)।

সাগরদিঘিতে কংগ্রেসের টিকিটে জেতা বাইরন বিশ্বাস গতকাল ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন সেই প্রসঙ্গে পার্থকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাইরনের মতো সবাই তৃণমূলে চলে আসবেন।’

তবে অর্পিতা নিয়ে প্রশ্ন করতেই পার্থ ফের চুপ হয়ে যান। হেঁটে চলে যান আদালতের দিকে।

তৃণমূলের মহাসচিব থাকাকালীন কত যে এমন পতাকা তিনি ধরিয়েছেন তার ইয়ত্তা নেই। একটা সময়ে কাউন্সিলর, জেলা পরিষদের সদস্যদেরও দল করে তৃণমূল ভবনে আনিয়ে ঝান্ডা ধরাতেন পার্থ। একুশের ভোটের পর বিধানসভার মধ্যেই বিজেপিতে যাওয়া সব্যসাচী দত্তকে ঘাসফুলের পতাকা ধরিয়ে দলে ফিরিয়েছিলেন তিনি। সেবার পার্থর পাশে ছিলেন ফিরহাদ হাকিমও।

পার্থকে তৃণমূল সাসপেন্ড করলেও তিনি বারবার জানান দেওয়ার চেষ্টা করেছেন দলের সঙ্গেই আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি নিয়েও ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর গলায়। এদিন বাইরন সম্পর্কেও একইভাবে উচ্ছ্বাস দেখালেন তিনি।

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, অর্পিতার অত বড় অভিযোগ নিয়ে একটি কথাও এদিন বললেন না পার্থ। গতকাল অর্পিতা যা বলেছেন তা কার্যত বিস্ফোরক। এতদিন আদালতে ইডি, সিবিআই বলত পার্থ দুর্নীতির মাস্টারমাইন্ড। সেই কথাটাই বলেছেন অর্পিতা। সেইসঙ্গে এও বলেছেন, টালিগঞ্জ ও বেলঘরিয়া তাঁর দু’টি ফ্ল্যাটে যে টাকার পাহাড় মিলেছিল তাও পার্থর। তাঁকে ফাঁসানো হয়েছে।

মমতা যেতে চান মণিপুর, কেন্দ্র ও সেনার সবুজ সংকেতের অপেক্ষায় বাংলার মুখ্যমন্ত্রী


```