Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পার্থ জেলে, শ্রাবন্তী ফিল্ম ফেস্টিভালের মঞ্চে, বেহালা পশ্চিমে লড়েছিলেন বিজেপির হয়ে

দ্য ওয়াল ব্যুরো: দেড় বছর আগের ঘটনা। একুশের বিধানসভা ভোটে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে বিজেপি প্রার্থী (BJP Candidate) করেছিল অভিনেত্রী শ্রাবন্তীকে (Srabanti)। বাইশের ডিসেম্বরে ছবিটা কেমন বদলে গেল!

পার্থ জেলে, শ্রাবন্তী ফিল্ম ফেস্টিভালের মঞ্চে, বেহালা পশ্চিমে লড়েছিলেন বিজেপির হয়ে

শেষ আপডেট: 15 December 2022 12:02

দ্য ওয়াল ব্যুরো: দেড় বছর আগের ঘটনা। একুশের বিধানসভা ভোটে বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে বিজেপি প্রার্থী (BJP Candidate) করেছিল অভিনেত্রী শ্রাবন্তীকে (Srabanti)।

বাইশের ডিসেম্বরে ছবিটা কেমন বদলে গেল!

পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে। শ্রাবন্তী মঞ্চ আলো করে রইলেন ২৮তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে। এদিন শ্রাবন্তীর হাত দিয়েই সম্মান তুলে দেওয়া হয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত অজয় চক্রবর্তীর হাতে।

মানুষের জন্য কাজ করতে চেয়ে ভোটের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। তারপর প্রচার পর্বে ঘটনার ঘনঘটা ছিল বেহালা পশ্চিমে। একদিন শ্রাবন্তীর হয়ে প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই মিছিলের পুলিশি অনুমতি না মেলায় সরশুনা এলাকায় ধুন্ধুমার বেঁধে গিয়েছিল। শ্রাবন্তী গর্জে উঠে বলেছিলেন, ‘এই পুলিশ তৃণমূলের দালালি করতে গিয়ে শেষ মুহূর্তে মিছিলের অনুমতি বাতিল করেছে।’ মিঠুন সেদিন বলেছিলেন, তৃণমূলের বড় মন্ত্রী হারবেন ভয়ে শ্রাবন্তীকে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না।

সময় কী বিসম বস্তু! পার্থর মন্ত্রিত্ব গিয়েছে। পাঁচ মাস হতে চলল তিনি জেল খাটছেন। আর শ্রাবন্তী রাজ্য সরকার আয়োজিত চলচ্চিত্র উৎসবের মঞ্চে।

শ্রাবন্তী ভোটের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। আস্তে আস্তে তৃণমূল তথা রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার দিকে এগোয় বিষয়টা। কয়েক মাস আগে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের একটি রক্তদান শিবিরেও হাজির ছিলেন অভিনেত্রী।

প্রসঙ্গত, এই শ্রাবন্তী, তনুশ্রী, পায়েলদের প্রার্থী করায় সেই সময়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। অভিনেত্রীদের ‘নগরের নটী’ বলেও কটাক্ষ করেছিলেন ভোটের মধ্যে। শ্রাবন্তীর দল ছাড়ার সেটিও একটি কারণ বলে মনে করা হয়।


```