Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘরের একাংশ, বিষাক্ত গ্যাস ছড়ানোয় আতঙ্ক জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভেঙে পড়ল হিমঘরের (freeze room) একাংশ। বিষাক্ত গ্যাস (poisonous gas) ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। গত কয়েক দিন ধরে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ এলাকায় ওই বেসরকারি হিমঘরের একটা অংশ বসে যাওয়ায় ভেঙে পড়ার আশ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘরের একাংশ, বিষাক্ত গ্যাস ছড়ানোয় আতঙ্ক জলপাইগুড়িতে

শেষ আপডেট: 13 April 2023 13:37

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভেঙে পড়ল হিমঘরের (freeze room) একাংশ। বিষাক্ত গ্যাস (poisonous gas) ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। গত কয়েক দিন ধরে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ এলাকায় ওই বেসরকারি হিমঘরের একটা অংশ বসে যাওয়ায় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

প্রায় আড়াই লক্ষ বস্তা আলু মজুত রয়েছে ওই হিমঘরে। বুধবারই হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করে ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয় প্রশাসন। আলুর বস্তাগুলো অন্য হিমঘরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বৃহস্পতিবার বিকেলে ভেঙে পড়ে হিমঘরের ওই অংশটি।

ঘটনার মোকাবিলায় আগাম প্রস্তুত ছিল প্রশাসন। উপস্থিত ছিলেন পুলিশ ও দমকল কর্মীরাও। তবে হিমঘরের পেছনের দেওয়াল ধসে যাওয়ায় মজুত অ্যামোনিয়া গ্যাস লিক করে এলাকায় ছড়িয়ে পড়েছে। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্যাস লিকের খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায়।

ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম বসুনিয়া জানান, হিমঘরের একাংশ ভেঙে পড়েই এই বিপত্তি। কয়েকজন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন। সাতজনকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চারজনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজ্যপালের ছেলেমানুষি, একদিন খাবার পাঠাবেন, বাকি দিন খাব কী? প্রশ্ন প্রেসিডেন্সির ছাত্রদের


```