Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাধন পাণ্ডেকে লম্পট, বদমাইশ, জানোয়ার বললেন পরেশ পাল

দ্য ওয়াল ব্যুরো: গত ২১ জুন নেতাজী ইন্ডোরের কোর কমিটির বর্ধিত সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত নয়। কিন্তু কে শোনে কার কথা! পাড়ার চুনোপুঁটি নেতা নয়। এ বার খাস কলকাতাতে প্রকাশ্যে খেউড়ে নামলেন শাসক

সাধন পাণ্ডেকে লম্পট, বদমাইশ, জানোয়ার বললেন পরেশ পাল

শেষ আপডেট: 9 July 2018 10:49

দ্য ওয়াল ব্যুরো: গত ২১ জুন নেতাজী ইন্ডোরের কোর কমিটির বর্ধিত সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত নয়। কিন্তু কে শোনে কার কথা! পাড়ার চুনোপুঁটি নেতা নয়। এ বার খাস কলকাতাতে প্রকাশ্যে খেউড়ে নামলেন শাসক দলের বিধায়ক ও মন্ত্রী।

আরও পড়ুন: প্রণব মুখোপাধ্যায়ের পর মোহন ভাগবতের সঙ্গে মঞ্চে বসবেন রতন টাটা 

সম্প্রতি পাঁচিল তোলাকে কেন্দ্র করে উত্তর কলকাতায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চরম আকার নেয়। আর তাকে কেন্দ্র করেই বেলেঘাটার বিধায়ক পরেশ পাল এবং মানিকতলার বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে তোপ দাগলেন। সমস্ত মাত্রা ছাড়িয়ে সাধন পাণ্ডেকে ‘লম্পট, বদমাইশ, জানোয়ার’ বললেন পরেশ পাল। এ দিন পরেশ পাল বলেন, ‘ও একটা লম্পট। ওঁর কোনও কাজ নেই লোকের পিছনে লাগা ছাড়া। ও একবার অতীন ঘোষের পিছনে লাগে, একবার চেয়ারম্যান অনিন্দ্য’র পিছনে লাগে। ও একটা জানোয়ার, বদমাইশ। ও কিছু কাজ করেছে নাকি? সব তো অজিত পাঁজা করে গিয়েছিলেন। ও পিছনে লেগে লেগে অজিতদাকে শেষ করেছে। আমাদের দুর্ভাগ্য ওঁর মতো একটা লম্পট আমাদের দলে আছে। আর দলটাকে শেষ করছে।’

পরেশের আক্রমণের প্রতিক্রিয়ায় দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে বলেন, ‘ওঁর চৈতন্য হোক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একজন মন্ত্রী। আমি কোনও বিধায়কের কথার উত্তর দেব না। এর উত্তর দেবেন মাননীয়া দলনেত্রী।’

আরও পড়ুন: 'জেনিটাল মিউটিলেশন' ধর্মীয় প্রথার অংশ নয়, জানাল সুপ্রিম কোর্ট 

প্রসঙ্গত সাধন-পরেশ দ্বন্দ্ব বহুদিনের। কলকাতার রাজনীতিতে একাধিকবার এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষও নতুন নয়। শুধু পরেশ পাল নয় সাধন পাণ্ডের সঙ্গে শ্যামপুকুরের বিধায়ক তথা অজিত পাঁজার পুত্রবধূ শশী পাঁজার দ্বন্দ্বও সকলের জানা। শাসক দলের একটি অংশের মতে, অজিত পাঁজা জীবিত থাকা অবস্থায় তাঁর সঙ্গেও দ্বন্দ্ব ছিল সাধনের। সাধন পাণ্ডে চাইতেন না অজিত পাঁজা দলে থাকুক। এখন তাঁর পুত্রবধূর সঙ্গেও কাজিয়া। রাজনৈতিক মহলের মতে, উত্তর কলকাতার এই তিন বিধানসভা কেন্দ্রের এত গা ঘেঁষাঘেঁষি করে অবস্থান যে এখানে প্রায়ই এলাকা দখল নিয়ে সংঘর্ষ হয়। তৃণমূল সূত্রের খবর, দলনেত্রীও সাধন-পরেশ কাজিয়ায় যারপর নাই বিরক্ত। পার্থ চট্টোপাধ্যায় বা সুব্রত বক্সী হয়তো এই কাজিয়া মেটাতে পারবেন না। তাই দলনেত্রীকেই হস্তক্ষেপ করতে হবে সাধন-পরেশ দ্বন্দ্ব সামাল দিতে। এমনটাই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।


```