Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Paresh Adhikari: পরেশের মেয়ের চাকরিটা গেলই, হাইকোর্টের নির্দেশ কার্যকর করল স্কুল

দ্য ওয়াল ব্যুরো: নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কার্যকর করল মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিক্যা বিদ্যালয়। শেষপর্যন্ত চাকরি গেল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari)। এদিন প্র

Paresh Adhikari: পরেশের মেয়ের চাকরিটা গেলই, হাইকোর্টের নির্দেশ কার্যকর করল স্কুল

শেষ আপডেট: 24 May 2022 11:05

দ্য ওয়াল ব্যুরো: নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কার্যকর করল মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিক্যা বিদ্যালয়। শেষপর্যন্ত চাকরি গেল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari)।

এদিন প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়ার উপস্থিতিতে বৈঠকে বসে স্কুল পরিচালন সমিতি। সেখানেই হাইকোর্টের নির্দেশ কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এবার প্রশাসনিক স্তরে ফাইলপত্রের যা কাজ আছে সেগুলি ধাপে ধাপে হবে।

আরও পড়ুন: আজ সিদ্ধান্ত জানায়নি বারাণসীর আদালত, পরশু ফের শুনানি জ্ঞানবাপী মামলার

হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, এই অঙ্কিতা ৪১ মাস মাইনে পেয়েছেন, সেই টাকাও ধাপে ধাপে ফেরাতে হবে তাঁকে। মন্ত্রী-কন্যাকে সেই টাকা জমা দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে (Paresh Adhikari)।

২০১৮ সালে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিসের মেধা তালিকাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। প্রথম মেধা তালিকায় অঙ্কিতার নাম না থাকেলও পরের এসএসসি-র ওয়েবসাইটে রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের ওয়েট লিস্টে প্রথম স্থানে চলে আসে তাঁর নাম (Paresh Adhikari)।

যে সময়ে মেধা তালিকা বিভ্রাট ঘটে তার দু’দিন আগেই অঙ্কিতার বাবা পরেশ অধিকারী বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন। যাঁর নাম ওয়েট লিস্টে প্রথম ছিল সেই ববিতা সরকার এতদিন মামলা লড়ছিলেন। সেই মামলাতেই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে পরেশ অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছেন আদালত।


```