Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হেডমাস্টার বেহেড মাতাল, মদ খেয়ে স্কুলে আসেন, অভিযোগে বিদ্যালয়ে তালা দিলেন অভিভাবকরা

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে হেড মাস্টার বেহেড মাতাল এবং তিনি রোজ মদ খেয়ে স্কুলে আসেন বলে অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। বেশি কিছুদিন ধরে লাগাতার এই অভিযোগ উঠছিল। বুধবার সপ্তাহের একবারে মাঝে ফের তিনি মদ খেয়ে স্কুলে (school) এসেছেন বলে জানাজান

হেডমাস্টার বেহেড মাতাল, মদ খেয়ে স্কুলে আসেন, অভিযোগে বিদ্যালয়ে তালা দিলেন অভিভাবকরা

শেষ আপডেট: 20 September 2023 16:46

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে হেড মাস্টার বেহেড মাতাল এবং তিনি রোজ মদ খেয়ে স্কুলে আসেন বলে অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। বেশি কিছুদিন ধরে লাগাতার এই অভিযোগ উঠছিল। বুধবার সপ্তাহের একবারে মাঝে ফের তিনি মদ খেয়ে স্কুলে (school) এসেছেন বলে জানাজানি হয় দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকে। নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে এর পরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাতে সঙ্গ দেন এলাকাবাসীও। তাঁরা স্কুলের গেটে তালা লাগিয়ে দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশ ডাকতে হয়। প্রধান শিক্ষক অবশ্য দাবি করেছেন, এ সবই তাঁর বিরুদ্ধে চক্রান্ত।

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এদিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। তাদের অভিযোগ, হেডমাস্টার তাপস নন্দী শুধু মদ্যপ অবস্থায় স্কুলে আসেন তা নয়, তিনি কোনওদিন ঠিক সময়ে স্কুলে আসেন না। এমনকী মিড-ডে মিলেও নিম্নমানের খাবার দেওয়া অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষককের বিরুদ্ধে।

স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে এমন অভিযোগ এলাকায় তোলপাড় ফেলে দেওয়ার মতই ঘটনা। তা সে কুশমণ্ডিতে হোক বা অন্য কোনও স্থানে। স্থানীয় মানুষ এদিন এতটাই ক্ষেপে যায় যে ভালমন্দ ঘটে যাওয়ার আশঙ্কা করে পুলিশ।

নয়াপাড়া প্রাথমিক স্কুলে এসে পুলিশ একপ্রকার হেড মাস্টার উদ্ধার করে। খবর পেয়ে স্কুলে পৌঁছন স্কুল পর্যবেক্ষক রোমন দাসও।

আরও পড়ুন: গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধানের মৃত্যু, গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় আতঙ্ক

তবে প্রধান শিক্ষক বারবার দাবি করেছেন যে, তাঁকে জোর করে কালিমালিপ্ত করা হচ্ছে। এই ষড়যন্ত্রে তাঁর সহ শিক্ষকরাও জড়িত বলে তাঁর দাবি।


```