Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালনায় মেয়ের স্মৃতিতে মন্দির গড়লেন বাবা-মা

দ্য ওয়াল ব্যুরো: মমতাজের মৃত্যুর পর তাজমহল গড়ে স্ত্রীকে অমর করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। শতাব্দী প্রাচীন সেই স্মৃতিসৌধ দেখতে আজও ভিড় জমান দেশবিদেশের বহু মানুষ। কিন্তু একটা সাধারণ পরিবারে প্রিয়জনের স্মৃতি কি সেভাবে আর ধরে রাখা যায়? তব

কালনায় মেয়ের স্মৃতিতে মন্দির গড়লেন বাবা-মা

শেষ আপডেট: 26 October 2021 14:58

দ্য ওয়াল ব্যুরো: মমতাজের মৃত্যুর পর তাজমহল গড়ে স্ত্রীকে অমর করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। শতাব্দী প্রাচীন সেই স্মৃতিসৌধ দেখতে আজও ভিড় জমান দেশবিদেশের বহু মানুষ। কিন্তু একটা সাধারণ পরিবারে প্রিয়জনের স্মৃতি কি সেভাবে আর ধরে রাখা যায়? তবে সেই চেষ্টা খানিক করেছেন পূর্ব বর্ধমানের কালনার বাণীনাথপুর গ্রামের বাসিন্দা সৌরেন্দ্র নাথ ঘোষ। নিজের মেয়ের স্মৃতি ধরে রাখতে বহু পরিশ্রম করে গ্রামেই একটি মন্দির গড়েছেন তিনি। ফের ঝাঁকেঝাঁকে মরা মাছ ভেসে উঠল রবীন্দ্র সরোবরে, অভিযোগ জলদূষণের শ্বশুরবাড়িতেই মৃত্যু হয়েছিল সৌরেন্দ্রবাবুর একমাত্র মেয়ে সঙ্গীতার। সেই মৃত্যুর কারণ নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। তবে মেয়ে ছিল বাবা মায়ের চোখের মণি। শুধু তাই নয়, এলাকার সকলেরই স্নেহভাজন ছিলেন সঙ্গীতা। তাই তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাবা মা আজও সুবিচারের আশায় দিন গুনছেন। অন্যদিকে, কয়েক লক্ষ টাকা খরচ করে মেয়ের স্মৃতিতে শিবমন্দিরও বানিয়েছেন গ্রামেই। ঝকঝকে তকতকে সেই মন্দিরের চারিদিকে সঙ্গীতার স্মৃতি। তবে সে মন্দিরের উপাস্য দেবতা মহাদেব। গ্রামে এই একমাত্র শিব মন্দির, যাকে ঘিরে মানুষের আস্থা ও ভরসা টিকে আছে। প্রতি বছর শিবরাত্রির দিনে উৎসব হয় মন্দিরে। বেশ কয়েকটি গ্রামের লোক সেখানে অংশ নেন। এতকিছুর পরেও আজও বাবা ও মায়ের মনে একটাই আশা, মেয়ে মৃত্যুর সঠিক বিচার হবেই ও অভিযুক্তরা শাস্তি পাবে। তবেই যেন আরও বেশি করে মেয়ের প্রতি সুবিচার করতে পারবেন বাবা মা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```