Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঁশকুড়া থানার পাশে বিস্ফোরণ! অসুস্থ হয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: পাঁশকুড়ায় গোডাউনে বিস্ফোরণ! আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের (Panshkura Godown Blast)। বৃহস্পতিবার থানার পাশেই একটি গোডাউনে আগুন লাগে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেখানে সিজ কর

পাঁশকুড়া থানার পাশে বিস্ফোরণ! অসুস্থ হয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

শেষ আপডেট: 1 December 2022 13:23

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর: পাঁশকুড়ায় গোডাউনে বিস্ফোরণ! আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের (Panshkura Godown Blast)। বৃহস্পতিবার থানার পাশেই একটি গোডাউনে আগুন লাগে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেখানে সিজ করা শব্দবাজি (Crackers) রাখা ছিল। ওই বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি বাইক। ধোঁয়া ছেয়ে গিয়েছিল এলাকায়। পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়াররাই আগুনে নেভাতে তৎপর হয়েছিলেন। তাঁরা জল দিয়ে আগুন নেভার চেষ্টা করেন।

ওভারটেক করতে গিয়ে দোকানে ঢুকে গেল আস্ত বাস! চন্দ্রকোণায় বড় দুর্ঘটনা, জখম ১০ জন

আগুন নেভাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই সিভিক ভলান্টিয়ার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

যদিও এসডিপিও সাকিব আহমেদ জানান, ঘটনাস্থলে কোনও রকমের বিস্ফোরক মজুত ছিল না। সেখানে শুধু বাতিল জিনিসপত্র-কাগজ রাখা ছিল। কীভাবে আগুন লাগল তা দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে থানায় ছুটে গিয়েছিলেন এক সিভিক ভলান্টিয়ার। সেখানে রাখা বাইকগুলিতে তিনি সরাচ্ছিলেন। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


```