Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

Panihati Tunnel: পানিহাটিতে মাটির নীচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের কিশোরের

দ্য ওয়াল ব্যুরো: মাটির নীচে সুরঙ্গে (Panihati Tunnel) আটকে রাখা হয়েছিল বিহারের (Bihar) এক বাসিন্দাকে! তাও খোদ কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোদপুরের পানিহাটিতে। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার সঙ্গে কে বা কার

Panihati Tunnel: পানিহাটিতে মাটির নীচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের কিশোরের

শেষ আপডেট: 16 April 2022 11:17

দ্য ওয়াল ব্যুরো: মাটির নীচে সুরঙ্গে (Panihati Tunnel) আটকে রাখা হয়েছিল বিহারের (Bihar) এক বাসিন্দাকে! তাও খোদ কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোদপুরের পানিহাটিতে। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, পানিহাটি নরসিংহ দত্ত ঘাট রোড এলাকায় বালক ব্রহ্মচারী আশ্রমের কাছে একটি পরিত্যক্ত জমির তলায় সুড়ঙ্গের মধ্যে ২০-২২ জনকে আটকে রাখা হয়েছিল। যাঁদের মধ্যে বিহারের একজন কিশোর ছিল বলে খবর। গত কয়েকদিন আগে সেই কিশোর কোনওমতে সেখান থেকে বেরিয়ে বিহারে পালায়। সেখানকার গাগৌরী থানায় অভিযোগ জানায় যে, কীভাবে তাঁদেরকে আটকে রেখে পাশবিকভাবে নির্যাতন চালান হয়েছে।

ঘৃণা থেকে মুক্তির দিকে এক কদম এগোল দেশ: আসানসোল-বালিগঞ্জে জয়ের পর অভিষেক

সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে বিহার পুলিশ ব্যারাকপুর গোয়েন্দা অফিসারদের সঙ্গে নিয়ে পানিহাটি নরসিংহ দত্ত রোডের পরিত্যক্ত জমিতে অভিযান চালায়। তবে সেখানে আগাছা ও জঙ্গল থাকায় তদন্তের কাজ চালাতে অসুবিধা হচ্ছিল। সেইমত শনিবার সকাল থেকে গোটা জমির জঙ্গল পরিষ্কার করা হয়। এরপর ফের তদন্তের কাজ শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।


```