Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মিডডে মিল রান্নার সময় গ্যাস লিক করে আগুন, হুগলির স্কুলে আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বুধবার ভরদুপুরে আগুন লাগল বাঁটিকা বৈঁচি উচ্চ বিদ্যালয়ের মিডডে মিলের রান্নাঘরে (midday meal)। খবর পেয়ে ঘটনাস্থলে (Hooghly school) পৌঁছয় দলকলের একটি ইঞ্জিন। মিডডে মিলের রান্না করতে গিয়ে আগুন লাগে বলে খবর। আগুন দেখেই আ

মিডডে মিল রান্নার সময় গ্যাস লিক করে আগুন, হুগলির স্কুলে আতঙ্ক

শেষ আপডেট: 22 February 2023 08:33

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বুধবার ভরদুপুরে আগুন লাগল বাঁটিকা বৈঁচি উচ্চ বিদ্যালয়ের মিডডে মিলের রান্নাঘরে (midday meal)। খবর পেয়ে ঘটনাস্থলে (Hooghly school) পৌঁছয় দলকলের একটি ইঞ্জিন। মিডডে মিলের রান্না করতে গিয়ে আগুন লাগে বলে খবর। আগুন দেখেই আতঙ্কিত (Panic) হয়ে পড়ে পড়ুয়ারা। তবে স্কুলের কর্মীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। কেউ হতাহত হয়নি।

বুধবার দুপুরে রান্নার তোড়জোড় সেরে লাইটার দিয়ে গ্যাস জ্বালাতেই আগুন ধরে যায়। হইচই শুরু করে দেন রাঁধুনিরা। চিৎকার শুনে স্কুলের কর্মীরা ছুটে আসেন। অগ্নিনির্বাপক সিলিন্ডার এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তাঁরা। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। জানা গেছে, গ্যাস লিক করছিল। রাঁধুনিরা তা বুঝতে পারেননি। লাইটার দিয়ে আগুন জ্বালতেই আগুন ছড়িয়ে পড়ে। বিপদজনক পরিস্থিতি তৈরি হয়।

তবে স্কুলের কর্মীদের তৎপরতায় কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। দমকলের এক আধিকারিক জানান, তারা আসার আগেই আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। তবুও তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন। হতাহতের কোনও খবর নেই। এই স্কুলে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকায় আগুন নেভানো সম্ভব হয়েছে। ঠিক সময়ে পদক্ষেপ করার জন্যই বড় বিপদ এড়ানো গেছে।

নওসাদ এতদিন জেলে থাকার মতো কিছু করেননি: স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়


```