Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাথরুম ভেবে মাঝ আকাশে প্লেনের দরজা ধরে টানাটানি, ধৃত যাত্রী

দ্য ওয়াল ব্যুরো : মাঝ আকাশে গো এয়ার কোম্পানির প্লেনের দরজা ধরে টানাটানি করছিলেন এক যুবক। তা দেখে কয়েকজন যাত্রী ভয় পেয়ে ডাকেন বিমানকর্মীদের।তাঁরা যুবকটিকে পাকড়াও করেন সঙ্গে সঙ্গে। তাঁকে তুলে দেন সিআইএসএফের হাতে। জেরায় যুবকটি বলে, সে বিমান থে

বাথরুম ভেবে মাঝ আকাশে প্লেনের দরজা ধরে টানাটানি, ধৃত যাত্রী

শেষ আপডেট: 24 September 2018 12:02

দ্য ওয়াল ব্যুরো : মাঝ আকাশে গো এয়ার কোম্পানির প্লেনের দরজা ধরে টানাটানি করছিলেন এক যুবক। তা দেখে কয়েকজন যাত্রী ভয় পেয়ে ডাকেন বিমানকর্মীদের।তাঁরা যুবকটিকে পাকড়াও করেন সঙ্গে সঙ্গে। তাঁকে তুলে দেন সিআইএসএফের হাতে। জেরায় যুবকটি বলে, সে বিমান থেকে বেরনোর দরজাকে ওয়াশরুমের দরজা ভেবেছিল। শনিবার বিমানটি যাচ্ছিল দিল্লি থেকে পাটনা। যে যুবকটির কাণ্ডকারখানাকে কেন্দ্র করে বিমানে আতঙ্ক ছড়ায় সে রাজস্থানের এক নামি ব্যাঙ্কের কর্মী। বয়স তিরিশের কাছাকাছি। পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমান বন্দরে প্লেন নামার পরে তাঁকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। সিআইএসএফ তাঁকে তুলে দেয় এয়ারপোর্ট পুলিশের হাতে। জেরায় তিনি বলেন, এই প্রথমবার গো এয়ারের প্লেনে ভ্রমণ করছিলেন। কাজেই ওয়াশরুমের দরজা ও বেরনোর দরজা গুলিয়ে ফেলায় আশ্চর্যের কিছু নেই। গো এয়ার জানিয়েছে, চেষ্টা করলেও মাঝ আকাশে প্লেনের দরজা খোলা সম্ভব নয়। পুলিশ জানিয়েছে, ছেলেটি সত্য বলছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

```